বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- খ)(2)
মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা কেমন ছিলো?
- গ)(3)
উদ্দীপকের তথ্যসমূহ ঐতিহাসিক কোন নির্বাচনকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উক্ত নির্বাচন ছিল ছয় দফা ভিত্তিক স্বায়ত্তশাসনের পক্ষে জোরালো দাবির বহিঃপ্রকাশ-বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
- খ)
মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল সহযোগিতামূলক। ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় ও খাদ্য দেয়। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও রসদ জোগায় এবং মুজিবনগর সরকারকে আশ্রয় দেয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং শেষ পর্যায়ে মিত্রবাহিনী গঠন করে যুদ্ধে অংশ নেয়।
- গ)
উদ্দীপকের এক ব্যক্তি এক ভোট, জাতীয় পরিষদের সদস্য এমএনএ, প্রাদেশিক পরিষদের সদস্য এমপিএ এবং আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে।
পাকিস্তানের ইতিহাসে এটিই প্রথম প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন। এতে জাতীয় পরিষদের ৩১৩ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসনে (সংরক্ষিত মহিলা আসনসহ) জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। - ঘ)
১৯৭০ সালের নির্বাচন ছিল ছয় দফা ভিত্তিক স্বায়ত্তশাসনের পক্ষে জোরালো গণরায়।
১. আওয়ামী লীগ ছয় দফাকে নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি করে প্রচার চালায়।
২. পূর্ব পাকিস্তানের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়ী করে; জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিতে দলটি জয় পায়।
৩. এই ফলাফল প্রমাণ করে বাঙালি ছয় দফার মাধ্যমে স্বায়ত্তশাসন ও বৈষম্য থেকে মুক্তি চায়।
সুতরাং, নির্বাচনের ফল ছয় দফার প্রতি জনগণের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও