বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
প্রথম দৃশ্য: বিদেশী শাসক মি. এডাম 'ক' অঞ্চল দখল করেন। তিনি ঐ অঞ্চলের খ. কৃষকদের চাষের জমি ধনী ব্যক্তিদের মালিকানায় প্রদান করেন। তিনি শুধু নিজ দেশের গ. ব্যবসায়ীদের 'ক' অথঞ্চলে বহির্বাণিজ্য করার সুযোগ দিতেন। তিনি রাজস্ব আদায় করতেন ঘ. কঠোরভাবে।দ্বিতীয় দৃশ্যঃ শিক্ষা-দীক্ষা, অধিকার সচেতনতা ও রাজনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র ছিল খিজিরপুর অঞ্চলের সুজানগর। ঘনবসতিপূর্ণ হওয়ায় খিজিরপুর কে উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত করা হয়। ফলে সচেতনতামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ড দুর্বল হয়ে পড়ে।
- ক)(1)
স্বত্ববিলোপ নীতি কী?
- খ)(2)
রাওলাট আইন কীভাবে অসহযোগ আন্দোলন সংঘটনে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের কোন কারণটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
তুমি কি মনে কর দ্বিতীয় দৃশ্যে বর্ণিত ঘটনাটি বাংলায় ঘটে ছিল পূর্ব বাংলার কল্যাণে নয় বরং ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই? তোমার মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
স্বত্ববিলোপ নীতি হলো লর্ড ডালহৌসির প্রবর্তিত এমন একটি নীতি, যাতে নিঃসন্তান দেশীয় রাজার দত্তক পুত্র সিংহাসনের উত্তরাধিকারী হতে পারত না এবং রাজ্য ইংরেজদের অধীনে চলে যেত।
- খ)
১৯১৯ সালে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করে, যার মাধ্যমে বিনা বিচারে যে কাউকে আটক রাখা যেত। এতে ভারতবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নিরীহ মানুষ হত্যার শিকার হয়। এই ক্ষোভের ফলে মহাত্মা গান্ধী ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করেন।
- গ)
উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক কারণকে নির্দেশ করছে।
মি. এডাম 'ক' অঞ্চল দখল করে কৃষকদের চাষের জমি ধনীদের মালিকানায় দেন, শুধু নিজ দেশের ব্যবসায়ীদের বহির্বাণিজ্যের সুযোগ দেন এবং কঠোরভাবে রাজস্ব আদায় করেন। ইংরেজ শাসনেও ভূমি-রাজস্ব ব্যবস্থার কারণে কৃষকরা সর্বস্বান্ত হয়, বাণিজ্যে ব্রিটিশদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। এই অর্থনৈতিক শোষণ-বঞ্চনা সিপাহি বিদ্রোহের অন্যতম কারণ।
- ঘ)
হ্যাঁ, আমি মনে করি দ্বিতীয় দৃশ্যের ঘটনাটি অর্থাৎ বঙ্গভঙ্গ পূর্ব বাংলার কল্যাণে নয় বরং ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই ঘটেছিল।
দ্বিতীয় দৃশ্যে শিক্ষা, সচেতনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র একটি অঞ্চল বিভক্ত হওয়ায় সেসব কর্মকাণ্ড দুর্বল হয়ে যায়।
১. ১৯০৫ সালে কার্জন প্রশাসনিক সুবিধার কথা বললেও আসল উদ্দেশ্য ছিল কলকাতাকেন্দ্রিক জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করা।
২. হিন্দু-মুসলিম বিভেদ বাড়িয়ে ঐক্য নষ্ট করা ('বিভক্ত করো ও শাসন করো') ছিল ব্রিটিশদের কৌশল।
৩. যদিও পূর্ববঙ্গে ঢাকা রাজধানী হওয়ায় কিছু সুবিধা এসেছিল, তবু ব্রিটিশ স্বার্থ রক্ষাই ছিল মুখ্য।সুতরাং, ব্রিটিশ ক্ষমতা সুসংহত রাখার স্বার্থেই বঙ্গভঙ্গ করা হয়েছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও