বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:

4.1.

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

4.2.

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ-সম দহে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়

মূলভাব: মানুষের জীবনের মূল্য বছরের হিসাবে নয়, তার কর্মের মহত্ত্বে নির্ধারিত হয়। কর্মের মাধ্যমেই মানুষ মৃত্যুর পরও স্মরণীয় থাকে।

সম্প্রসারিত ভাব: জীবনের দৈর্ঘ্য মানুষ নিজে ঠিক করতে পারে না, কিন্তু জীবন কেমন হবে, তা সে নিজের কর্ম দিয়ে ঠিক করতে পারে। যে ব্যক্তি দীর্ঘদিন বেঁচে থেকেও কোনো ভালো কাজ করে না, তার বেঁচে থাকা অর্থহীন। অন্যদিকে অনেকে অল্প বয়সে মারা গেলেও দেশ ও মানুষের জন্য এমন অবদান রেখে যান যে, তাঁরা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকেন। ভাষাশহীদ রফিক, সালাম, বরকত ও মুক্তিযুদ্ধের শহীদেরা অল্প বয়সেই প্রাণ দিয়েছেন, অথচ আজও আমরা তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আবার বহু মানুষ আশি-নব্বই বছর বেঁচেও ইতিহাসে কোনো চিহ্ন রেখে যেতে পারেনি। প্রকৃত জীবন তাই কেবল শ্বাস নেওয়া নয়; ভালো কাজের মাধ্যমে অন্যের কল্যাণ করাই জীবনের সার্থকতা।

মন্তব্য: কর্মই মানুষকে অমর করে। তাই বয়সের হিসাব না করে মহৎ কর্মে নিজেকে নিয়োজিত করা প্রত্যেকের কর্তব্য।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন