গণিত • Jashore Board • যশোর বোর্ড ২০২৫

গণিত প্রশ্ন

(i) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AK ও BP দুটি সমান জ্যা এবং OL⊥AKOL \perp AK ও OS⊥BPOS \perp BP।(ii) MNST চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পর্ক।

  1. ক)

    প্রমাণ কর যে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।

    (1)
  2. খ)

    প্রমাণ কর যে, OL=OSOL = OS.

    (2)
  3. গ)

    প্রমাণ কর যে, M, N, S, T বিন্দু চারটি সমবৃত্ত।

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বিশেষ নির্বচন: OO কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABAB একটি ব্যাস এবং CDCD ব্যাস নয় এমন যেকোনো একটি জ্যা। প্রমাণ করতে হবে, AB>CDAB>CD।

    অঙ্কন: O,CO,C এবং O,DO,D যোগ করি।

    প্রমাণ: △OCD\triangle OCD-এ OC+OD>CDOC+OD>CD (ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর)।

    কিন্তু OC=OD=OA=OBOC=OD=OA=OB (একই বৃত্তের ব্যাসার্ধ), তাই OC+OD=OA+OB=ABOC+OD=OA+OB=AB।

    ∴AB>CD\therefore AB>CD। জ্যাটি ব্যাস হলে CD=ABCD=AB। সুতরাং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। (প্রমাণিত)

  2. খ)

    বিশেষ নির্বচন: OO কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AK=BPAK=BP, OL⊥AKOL\perp AK এবং OS⊥BPOS\perp BP। প্রমাণ করতে হবে, OL=OSOL=OS।

    অঙ্কন: O,AO,A এবং O,BO,B যোগ করি।

    প্রমাণ: কেন্দ্র থেকে জ্যা-এর ওপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই AL=12AKAL=\dfrac12AK এবং BS=12BPBS=\dfrac12BP। যেহেতু AK=BPAK=BP, তাই AL=BSAL=BS।

    এখন সমকোণী △OAL\triangle OAL ও △OBS\triangle OBS-এ

    • অতিভুজ OA=OA= অতিভুজ OBOB (একই বৃত্তের ব্যাসার্ধ)
    • AL=BSAL=BS

    ∴△OAL≅△OBS\therefore\triangle OAL\cong\triangle OBS (অতিভুজ-বাহু)।

    অতএব OL=OSOL=OS। (প্রমাণিত)

  3. গ)

    বিশেষ নির্বচন: MNSTMNST চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ ∠NMT+∠NST=180∘\angle NMT+\angle NST=180^\circ এবং ∠MNS+∠MTS=180∘\angle MNS+\angle MTS=180^\circ। প্রমাণ করতে হবে, M,N,S,TM,N,S,T বিন্দু চারটি সমবৃত্ত।

    অঙ্কন: M,N,TM,N,T বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত আঁকি। ধরি, SS বিন্দু এই বৃত্তের ওপর নেই। NTNT-এর যে পাশে SS, সে পাশে বৃত্তের চাপের ওপর কোনো বিন্দু S′S' ধরি যেন N,S,S′N,S,S' একই রেখায় থাকে। T,S′T,S' যোগ করি।

    প্রমাণ: MNS′TMNS'T বৃত্তস্থ চতুর্ভুজ, তাই ∠NMT+∠NS′T=180∘\angle NMT+\angle NS'T=180^\circ। প্রদত্ত, ∠NMT+∠NST=180∘\angle NMT+\angle NST=180^\circ।

    ∴∠NST=∠NS′T\therefore\angle NST=\angle NS'T ......(১)

    ক) SS বৃত্তের ভেতরে হলে: ∠NST\angle NST হলো △SS′T\triangle SS'T-এর বহিঃস্থ কোণ, তাই ∠NST=∠NS′T+∠STS′>∠NS′T\angle NST=\angle NS'T+\angle STS'>\angle NS'T, যা (১)-এর বিরোধী।

    খ) SS বৃত্তের বাইরে হলে: ∠NS′T\angle NS'T হলো △S′ST\triangle S'ST-এর বহিঃস্থ কোণ, তাই ∠NS′T=∠NST+∠S′TS>∠NST\angle NS'T=\angle NST+\angle S'TS>\angle NST, এটিও (১)-এর বিরোধী।

    উভয় ক্ষেত্রেই বিরোধ হয়, তাই SS বৃত্তের ওপরই অবস্থিত। ∴M,N,S,T\therefore M,N,S,T বিন্দু চারটি সমবৃত্ত। (প্রমাণিত)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন