বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

যেকোনো একটি লেখো:

3.1.

সারাংশ লেখো:মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো 'কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।

3.2.

সারমর্ম লেখো:ওরে নবীন, ওরে আমার কাঁচাওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।রক্ত আলোর মদে মাতাল ভোরেআজকে যে যা বলে বলুক তোরে,সকল তর্ক হেলায় তুচ্ছ করেপুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

উত্তর ও ব্যাখ্যা

3.1. সারাংশ

শিরোনাম: চরিত্রই মানুষের মূল্য

চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মেই মানুষের প্রকৃত মূল্য, তার মধ্যে চরিত্রই শ্রেষ্ঠ। চরিত্রবলেই মহাপুরুষেরা গৌরবের অধিকারী হয়েছেন এবং মানুষের শ্রদ্ধা পেয়েছেন। সত্যবাদিতা, বিনয়, জ্ঞানের প্রতি শ্রদ্ধা, পরদুঃখকাতরতা, ন্যায়পরায়ণতা ও স্বাধীনতাপ্রিয়তাই চরিত্রবান হওয়ার লক্ষণ। শুধু লম্পট না হওয়াই চরিত্রের পরিচয় নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন