ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
অবস্থান | সময় | সূর্য লম্বভাবে কিরণ দেয়
C | ২১ শে জুন | কর্কটক্রান্তি রেখা
D | ২১ মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর | নিরক্ষ রেখা
- ক)(1)
গ্যালাক্সি কাকে বলে?
- খ)(2)
বুধ গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে'C' অবস্থানে পৃথিবীর উত্তর গোলার্ধে দিনরাত্রির দৈর্ঘ্য কীরূপ হবে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে 'D' অবস্থানে পৃথিবীর উভয় গোলার্ধে কী ধরনের ঋতু বিরাজ করবে তা বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ বলে।
- খ)
বুধ সূর্যের নিকটতম ও সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এর মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। ফলে বুধে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই। প্রাণধারণের জন্য এসব উপাদান অপরিহার্য। এগুলোর অভাবেই বুধ গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই।
- গ)
উদ্দীপকের 'C' অবস্থানটি ২১শে জুন, যখন সূর্য কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়।
১. ২১শে জুন পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে। ফলে উত্তর গোলার্ধের বেশি অংশ সূর্যের আলো পায়।
২. এ কারণে উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়। ২১শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন।
৩. দিন বড় হওয়ায় সূর্যের তাপ বেশি পাওয়া যায় এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে।অতএব, 'C' অবস্থানে পৃথিবীর উত্তর গোলার্ধে দিন দীর্ঘ ও রাত ছোট হবে।
- ঘ)
উদ্দীপকের 'D' অবস্থানে ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এ দুই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়, একে বিষুব বলে। দুই গোলার্ধে ঋতু নিম্নরূপ-
১. ২১শে মার্চ (বাসন্ত বিষুব) : উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে।
২. ২৩শে সেপ্টেম্বর (শারদ বিষুব) : উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে।
৩. কারণ : এ সময় উভয় গোলার্ধ সমান পরিমাণ সূর্যকিরণ পায়। দিনের বেলায় যে তাপ আসে, রাত সমান হওয়ায় একই পরিমাণ তাপ বিকিরিত হয়। তাই ঠান্ডা-গরমের পরিমাণ প্রায় সমান থাকে।সুতরাং, 'D' অবস্থানে উভয় গোলার্ধে একই সময়ে ভিন্ন ঋতু (বসন্ত ও শরৎ) বিরাজ করে, তবে দুই গোলার্ধেই দিনরাত্রি সমান ও আবহাওয়া মৃদু থাকে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও