ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১:দৃশ্যকল্প-২: রাহাত A ও B দুটি দেশের জনসংখ্যার কাঠামো অধ্যয়ন করে। A দেশের কাঠামোতে দেখল এর ভূমি কম প্রশস্ত, উপরের দিকে প্রশস্ততা কিছুটা বেড়েছে আবার একেবারে উপরের দিকে গিয়ে সরু হয়েছে। B দেশের কাঠামোতে দেখল এর ভূমি খুব প্রশস্ত এবং উপরের দিকে সংকীর্ণ

  1. ক)

    অভিবাসন কী?

    (1)
  2. খ)

    পেশা কীভাবে জন্মহারকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    দৃশ্যকল্প-১ এ X চিহ্নিত স্থানে কোন বিষয়টি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এ উল্লিখিত দেশ দুটির কাঠামোর মধ্যে কোনটির সাথে বাংলাদেশের মিল রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মানুষ স্থায়ী বা দীর্ঘমেয়াদি বসবাসের উদ্দেশ্যে এক স্থান বা দেশ থেকে অন্য স্থান বা দেশে চলে যাওয়াকে অভিবাসন (Migration) বলে।

  2. খ)

    পেশা জন্মহারকে প্রভাবিত করে। সাধারণত কৃষিকাজে নিয়োজিত কর্মী ও শ্রমজীবী মানুষের মধ্যে জন্মহার বেশি দেখা যায়। কারণ এসব পরিবারে সন্তানকে কাজের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

    অন্যদিকে শিক্ষক, ডাক্তার, আইনজীবী প্রভৃতি পেশাজীবী এবং চাকরিজীবীদের মধ্যে জন্মহার তুলনামূলকভাবে কম। শিক্ষা ও সচেতনতা বেশি থাকায় তাঁরা ছোট পরিবার পছন্দ করেন।

  3. গ)

    দৃশ্যকল্প-১ এর চিত্রে X চিহ্নিত স্থানে অতিরিক্ত জনসংখ্যা (জনসংখ্যা সমস্যা) বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। কারণ চিত্রের চারদিকে খাদ্য ঘাটতি, শিক্ষার হার কম, বেকারত্ব বৃদ্ধি ও পরিবেশ দূষণ দেখানো হয়েছে, যা অতিরিক্ত জনসংখ্যারই ফল।

    ১. খাদ্য ঘাটতি: জনসংখ্যা দ্রুত বাড়লে চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন হয় না, ফলে খাদ্য ঘাটতি দেখা দেয়।
    ২. শিক্ষার হার কম: স্কুল, শিক্ষক ও শিক্ষা উপকরণের তুলনায় শিক্ষার্থী বেশি হওয়ায় সবাই শিক্ষার সুযোগ পায় না।
    ৩. বেকারত্ব বৃদ্ধি: কর্মক্ষম মানুষের তুলনায় কর্মসংস্থান কম থাকায় বেকারত্ব বাড়ে।
    ৪. পরিবেশ দূষণ: বসতি, শিল্প ও যানবাহন বাড়ায় বায়ু, পানি ও মাটি দূষিত হয়।

    অতএব, X চিহ্নিত স্থানটি অতিরিক্ত জনসংখ্যা নির্দেশ করে।

  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এ উল্লিখিত A ও B দেশের মধ্যে B দেশের কাঠামোর সাথে বাংলাদেশের মিল রয়েছে।

    B দেশের জনসংখ্যা কাঠামোর ভূমি খুব প্রশস্ত এবং উপরের দিকে সংকীর্ণ। বাংলাদেশের জনসংখ্যা কাঠামোও এমন। এর স্বপক্ষে যুক্তি হলো—

    ১. জন্মহার বেশি: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মৃত্যুহার যে হারে কমেছে, জন্মহার সে হারে কমেনি। তাই শিশুর সংখ্যা বেশি, ফলে কাঠামোর ভূমি প্রশস্ত হয়।
    ২. কম বয়সী জনসংখ্যা বেশি: মোট জনসংখ্যায় শিশু ও অপ্রাপ্তবয়স্কের অনুপাত বেশি, অথচ বয়স্ক মানুষের সংখ্যা কম। তাই উপরের অংশ সংকীর্ণ।
    ৩. জনসংখ্যা বৃদ্ধির হার বেশি: B দেশের মতো বাংলাদেশেও জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি।

    অন্যদিকে A দেশের ভূমি কম প্রশস্ত, মাঝে স্ফীত এবং উপরে সরু, যা উন্নত দেশের বৈশিষ্ট্য। সুতরাং, B দেশের কাঠামোর সাথেই বাংলাদেশের মিল রয়েছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন