বাংলা ২য় পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

5.

(ক) মনে করো, তুমি আফিফ। একটি দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকায় বৃক্ষরোপণ-বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। অথবা,(খ) মনে করো, তুমি সুমন। তুমি একটি দৈনিক পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা

(ক) রাজশাহীতে বৃক্ষরোপণ

শিরোনাম: রাজশাহীতে বৃক্ষরোপণ অভিযানে সবুজের ডাক
উপশিরোনাম: পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী, ১৮ জুন: রাজশাহীতে আজ বৃক্ষরোপণ অভিযান উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর প্রধান সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন উজাড় ও অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রতিকারে প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়া প্রয়োজন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে আম, জাম, কাঁঠাল ও নিমের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভারও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, রোপিত চারার নিয়মিত পরিচর্যার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে।

আফিফ, রাজশাহী প্রতিনিধি

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন