ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৪

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

জনাব আদনান যশোরের বিসিক এলাকায় সোনালী ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি কোমল পানীয় তৈরির কারখানা স্থাপন করেন। কর অবকাশ সুবিধা নেয়ার জন্য তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করেন। তিনি পণ্যের গুণগত মানের ক্ষেত্রে আপোষহীন। তাই তিনি উন্নতমানের কোমল পানীয় তৈরির জন্য কোন ধরনের মেশিন ব্যবহার করবেন এবং মেশিন ক্রয়ের ক্ষেত্রে পুঁজি আসবে কোন উৎস থেকে এগুলো পূর্বেই নির্ধারণ করেন। ফলে জনাব আদনানের কারখানা দ্রুত সম্প্রসারণ হয়।

  1. ক)

    NGO-এর পূর্ণরূপ কী?

    (1)
  2. খ)

    এসএমই-কে Employment Generating Machine হিসাবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস কী? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনাব আদনানের কারখানা সম্প্রসারণের ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তার গুরুত্ব বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    NGO-এর পূর্ণরূপ Non-Government Organization (বেসরকারি সংস্থা)।

  2. খ)

    ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) শ্রমঘন খাত। এ খাত জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে পারে।
    উন্নয়নশীল দেশে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি। তাই এসএমইকে Employment Generating Machine বলা হয়।

  3. গ)

    জনাব আদনানের কারখানা স্থাপনে আর্থিক সহায়তার উৎস সোনালী ব্যাংক, যা একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।

    সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল ব্যাংক এবং কৃষি ব্যাংক শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা দেয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানের দ্রুত প্রসারের জন্য ঋণ ও সহায়তা কর্মসূচি পরিচালনা করে। আদনান সোনালী ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে কোমল পানীয়ের কারখানা স্থাপন করেছেন। এটি আর্থিক সহায়তার উৎস।

  4. ঘ)

    জনাব আদনানের কারখানা সম্প্রসারণে সমর্থনমূলক সহায়তার গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো।

    সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে আছে শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, পুঁজির সংস্থান, অবকাঠামোগত সহায়তা, কর অবকাশ ও ভর্তুকি।

    ১. পুঁজির সংস্থান: ব্যাংক ঋণ পাওয়ায় আদনান কারখানা ও মেশিন কেনার অর্থ পেয়েছেন।
    ২. অবকাঠামো সহায়তা: বিসিক শিল্প এলাকায় কারখানা স্থাপনের ফলে তিনি জমি, বিদ্যুৎ, যোগাযোগের মতো সুবিধা পেয়েছেন।
    ৩. নিবন্ধন ও কর অবকাশ: নিবন্ধনের মাধ্যমে কর অবকাশ সুবিধা নেওয়ায় নির্দিষ্ট সময়ে আয়ের একটি অংশে কর দিতে হয় না। সাশ্রয়ী অর্থ ব্যবসায়ে পুনর্বিনিয়োগ করে সম্প্রসারণ সহজ হয়।
    ৪. নিরাপদ বিনিয়োগ: এ ধরনের সহায়তা ঝুঁকি কমিয়ে উদ্যোক্তাকে সাহস জোগায়।

    সুতরাং, সমর্থনমূলক সহায়তার কারণেই আদনানের কারখানা দ্রুত সম্প্রসারিত হয়েছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন