বিজ্ঞান • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
বিজ্ঞান প্রশ্ন
X | Y | Z
প্রচুর পানি ধারণ ক্ষমতা | পানি ধারণ ক্ষমতা অনেক কম | পানি ধারণ ক্ষমতা উত্তম এবং দ্রুত নিষ্কাশন হয়
- ক)(1)
দিগবলয় কাকে বলে?
- খ)(2)
ক্যালসাইট অন্য খনিজ থেকে আলাদা কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
'Y' এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'X' ও 'Z' এর মধ্যে কোনটি ফসল চাষাবাদের জন্য উত্তম? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মাটির প্রতিটি সমান্তরাল স্তরকে দিগ্বলয় বা হরাইজোন (Horizon) বলে।
- খ)
কোয়ার্টজ খুব স্বচ্ছ এবং অ্যারাগনাইটের মধ্য দিয়ে আলো প্রবেশ করলেও বস্তু দেখা যায় না। কিন্তু ক্যালসাইট বা চুনাপাথরের মধ্য দিয়ে মোটেই আলো প্রবেশ করতে পারে না। আলো প্রবেশের এই ধর্মের জন্য (অর্থাৎ এটি অস্বচ্ছ হওয়ায়) ক্যালসাইট অন্য খনিজ থেকে আলাদা। এছাড়া এর রাসায়নিক সংযুক্তি ।
- গ)
'Y' এর পানি ধারণ ক্ষমতা অনেক কম, তাই এটি বালু মাটি। এর বৈশিষ্ট্য:
১. পানি ধারণক্ষমতা খুব কম, তাই পানি দিলে তা দ্রুত নিষ্কাশিত হয়ে যায় এবং ভেজা বালু দিয়ে গোলা বানানো যায় না।
২. মাটির কণার আকার সবচেয়ে বড় এবং কণাগুলো দানাযুক্ত। কণার মাঝে ফাঁকা জায়গা বেশি থাকায় বায়ুচলাচল বেশি হয়।
৩. হিউমাস থাকলে চাষাবাদ সহজ হয়, তবে গ্রীষ্মে পানির স্বল্পতা দেখা দেয়। তাই বেশি পানি লাগে এমন ফসল ভালো হয় না। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা হয় না বলে শিকড় পচে না। - ঘ)
'X' হলো কাদা মাটি এবং 'Z' হলো দো-আঁশ মাটি। ফসল চাষাবাদের জন্য 'Z' অর্থাৎ দো-আঁশ মাটি উত্তম।
১. কাদা মাটির কণা খুব সূক্ষ্ম ও রন্ধ্র সরু, তাই এখান থেকে পানি সহজে বের হয় না। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয় এবং ফসলের মূল পচে যায়।
২. দো-আঁশ মাটি বালু, পলি ও কাদার মিশ্রণ। এর পানি ধারণক্ষমতা ভালো এবং প্রয়োজনে পানি দ্রুত নিষ্কাশিতও হয়, ফলে শিকড় বায়ু ও পানি দুটোই পায়।
৩. কাদা মাটিতে ফসল ফলাতে অতিরিক্ত জৈব সার দিতে হয়, কিন্তু দো-আঁশে সে ঝামেলা কম।সুতরাং, বেশির ভাগ ফসলের জন্য 'Z' (দো-আঁশ মাটি) 'X' (কাদা মাটি) থেকে উত্তম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও