বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬

বাংলা ২য় পত্র প্রশ্ন

যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:

1.1.

বইমেলা

1.2.

কম্পিউটার।

উত্তর ও ব্যাখ্যা

(ক) বইমেলা

বইমেলা বই প্রেমীদের মিলনমেলা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে 'অমর একুশে গ্রন্থমেলা' অনুষ্ঠিত হয়। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমির বটতলায় কয়েকটি বই সাজিয়ে এই মেলার সূচনা করেন। পরে বাংলা একাডেমি এর আয়োজনের দায়িত্ব নেয়। ভাষা শহিদদের স্মরণে এ মেলা আয়োজিত হয় বলে এর সঙ্গে ভাষা আন্দোলনের চেতনা জড়িয়ে আছে। মেলায় নতুন-পুরোনো লেখকদের বই, গবেষণা গ্রন্থ, শিশুতোষ বই ও পত্রপত্রিকা পাওয়া যায়। লেখক, প্রকাশক ও পাঠকের মিলনে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। এ মেলা আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলে এবং সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিয়ে যায়। বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন