ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. সাগর লেখাপড়া শেষ করে নিজস্ব মূলধন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে। আলুর চিপস তৈরির কারখানা স্থাপন করেন। বাজার চাহিদা যাচাই করে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি তার এলাকার সদ্য 1 এইচএসসি পাস করা কয়েকজন যুবককে কর্মী হিসেবে নিয়োগ করেন কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের দক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। তিনি ব্যবসায়ে আশানুরূপ সফলতা পাননি।
- ক)(1)
আত্ম-কর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
- খ)(2)
ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি? ব্যাখ্যা কর।
- গ)(3)
মি. সাগর কোন ধরনের কর্মসংস্থানের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
মি: সাগরের ব্যবসায়ে সাফল্য না পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা।
- খ)
ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক পণ্য নির্বাচন। পণ্য নির্বাচনের আগে বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে যাচাই করতে হয়। চাহিদাহীন পণ্য উৎপাদন করলে বিক্রি হয় না এবং ক্ষতি হয়। তাই সঠিক পণ্য নির্বাচন সাফল্যের পূর্বশর্ত।
- গ)
মি. সাগর আত্মকর্মসংস্থানের সাথে জড়িত।
১. আত্মকর্মসংস্থান: নিজস্ব পুঁজি বা ঋণ করা সম্পদ, জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে।
২. উদ্দীপকের সাথে মিল: সাগর নিজস্ব মূলধন ও ব্যাংকঋণ নিয়ে আলুর চিপস তৈরির কারখানা স্থাপন করেছেন এবং বাজার চাহিদা যাচাই করে উৎপাদন পরিকল্পনা করেছেন।
৩. ফল: এভাবে তিনি নিজেই নিজের কর্মসংস্থান করেছেন এবং অন্যদেরও কর্মসংস্থান দিয়েছেন।অতএব, সাগর আত্মকর্মসংস্থানের সাথে জড়িত।
- ঘ)
মি. সাগর বাজার চাহিদা যাচাই করলেও আশানুরূপ সফলতা পাননি। এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো।
১. সঠিক কর্মী নির্বাচনে ব্যর্থতা: সাফল্যের জন্য কর্মীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততা যাচাই করে নিয়োগ দিতে হয়। উদ্দীপকে সাগর সময়ের অভাবে নতুন এইচএসসি পাস যুবকদের দক্ষতা যাচাই না করেই নিয়োগ দিয়েছেন।
২. প্রশিক্ষণের অভাব: অদক্ষ কর্মীদের প্রশিক্ষণের কথা উদ্দীপকে নেই। ফলে উৎপাদনের গুণগত মান ও পরিমাণ প্রভাবিত হতে পারে।
৩. অভিজ্ঞতা: ব্যবসায় ব্যর্থতার একটি প্রধান কারণ উদ্যোক্তার পূর্ব-অভিজ্ঞতার অভাব। উদ্দীপকে সাগরের লেখাপড়া শেষে সরাসরি ব্যবসা শুরুর কথা আছে, অভিজ্ঞতার উল্লেখ নেই।সুতরাং, দক্ষ কর্মী নির্বাচনে ব্যর্থতাই সাগরের সফল না হওয়ার প্রধান কারণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও