বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

(ক) মনে করো, তুমি তামিম। খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি। ছুটি মঞ্জুরের জন্য তোমার প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদনপত্র লেখো।অথবা, (খ) মনে করো, তুমি মাগুরা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে একখানা মানপত্র রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা

(ক) অসুস্থতার কারণে ছুটির আবেদন

তারিখ: ১০ মে, ২০২৫

বরাবর
প্রধান শিক্ষক
খুলনা জিলা স্কুল
খুলনা।

বিষয়: পাঁচ দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত ৫ মে থেকে আমি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হই। চিকিৎসকের পরামর্শে আমাকে বিশ্রামে থাকতে হয়েছে। এ কারণে আমি ৫ মে থেকে ৯ মে পর্যন্ত পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। এই সময়ের জন্য চিকিৎসকের প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করা হলো।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমার অনিচ্ছাকৃত অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করে উক্ত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করতে মর্জি হয়।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
তামিম
দশম শ্রেণি, রোল নং: ১২

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন