বিজ্ঞান • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২০
বিজ্ঞান প্রশ্ন
রহিম সাহেবের কারখানায় যে পদার্থটি উৎপন্ন হয় সেটি সাধারণত সাদা বা হালকা বাদামী রংয়ের হয়। টানলে লম্বা হয়। তার ভাই রহমানের কারখানায় যে পদার্থটি উৎপন্ন হয়, সেটি দাহ্য এবং পুড়লে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়।
- ক)(1)
পলিমার কাকে বলে?
- খ)(2)
কেরাটিন দিয়ে তৈরি পোশাক কোন ঋতুর জন্য উপযোগী - ব্যাখ্যা করো।
- গ)(3)
রহিম সাহেবের কারখানার উৎপন্ন পদার্থটির ভৌত ধর্ম সম্পর্কে লেখো।
- ঘ)(4)
রহিম ও রহমানের কারখানার উৎপন্ন দ্রব্য দুটির মধ্যে কোনটি পরিবেশের জন্য বেশি ক্ষতিকর বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অসংখ্য ছোট অণু (মনোমার) পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে, তাকে পলিমার (Polymer) বলে।
- খ)
কেরাটিন একটি প্রোটিন, যা পশম বা উলের প্রধান উপাদান। পশমের আঁশের ফাঁকে বাতাস আটকে থাকে এবং বাতাস তাপের কুপরিবাহী। ফলে শরীরের তাপ বাইরে যেতে পারে না। তাই কেরাটিনের তৈরি পোশাক শীতকালের জন্য উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও