বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
একজন মুসলিম শাসকের রাজত্বকালে হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ বিরাজমান ছিল। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা এই সময়ে আবির্ভূত হন। সত্য পীরের আরাধনা সমসাময়িক সময়ের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলা সাহিত্যের উৎকর্ষ তার রাজত্বকালকে মহিমান্বিত করেছিল।
- ক)(1)
'বুলগাকপুর' কী?
- খ)(2)
শামসুদ্দিন ইলিয়াস শাহকে 'শাহ-ই-বাঙ্গালা' ও 'শাহ-ই-বাঙালিয়ান' বলা হয় কেন?
- গ)(3)
উদ্দীপকে বর্ণিত শাসকের ক্ষমতায় উত্থানের পটভূমি ব্যাখ্যা করো।
- ঘ)(4)
তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লেখিত শাসকের শাসনকাল বাংলায় মুসলিম শাসনের ইতিহাসে 'স্বর্ণযুগ' বলে অভিহিত? তোমার উত্তরের পক্ষেযুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
দিল্লির সুলতানদের আমলে বাংলার শাসকরা বারবার বিদ্রোহ করতেন বলে বাংলাকে ‘বুলগাকপুর’ বা বিদ্রোহের নগরী বলা হতো।
- খ)
শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও—বাংলার এই তিনটি প্রধান অংশকে একত্র করে প্রথমবারের মতো সমগ্র বাংলাকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করেন। দিল্লির সুলতানের কর্তৃত্ব অস্বীকার করে তিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এবং সমগ্র বাংলার শাসক হন। এই কৃতিত্বের জন্য তাঁকে ‘শাহ-ই-বাঙ্গালা’ ও ‘শাহ-ই-বাঙালিয়ান’ উপাধি দেওয়া হয়।
- গ)
উদ্দীপকে বর্ণিত শাসক আলাউদ্দিন হুসেন শাহ। তাঁর ক্ষমতায় ওঠার পটভূমি নিম্নরূপ।
হাবশি সুলতানদের শাসনে বাংলায় চরম অরাজকতা ও অত্যাচার দেখা দেয়। শেষ হাবশি সুলতান মুজাফফর শাহের অত্যাচারে সাধারণ মানুষ ও আমির-ওমরাহ ক্ষুব্ধ হন। সে সময় হুসেন শাহ মুজাফফর শাহের উজির ছিলেন। তিনি আমিরদের সমর্থনে বিদ্রোহ করে মুজাফফর শাহকে পরাজিত ও নিহত করেন এবং ১৪৯৩ খ্রিষ্টাব্দে বাংলার সিংহাসনে বসেন।
- ঘ)
হ্যাঁ, আলাউদ্দিন হুসেন শাহের শাসনকাল বাংলায় মুসলিম শাসনের ইতিহাসে ‘স্বর্ণযুগ’ বলে অভিহিত।
১. রাজনৈতিক শান্তি: তিনি হাবশিদের বিতাড়িত করে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং রাজ্যসীমা বাড়ান।
২. ধর্মীয় সম্প্রীতি: তাঁর উদার নীতির ফলে হিন্দু-মুসলমান সৌহার্দ্য বজায় থাকে। এ সময় শ্রীচৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম বিকশিত হয় এবং সত্য পীরের আরাধনা প্রচলিত হয়।
৩. সাহিত্য ও শিল্প: মহাভারতের বাংলা অনুবাদসহ বাংলা সাহিত্যের ব্যাপক উৎকর্ষ ঘটে।
৪. স্থাপত্য ও শিক্ষা: তিনি মসজিদ, মাদ্রাসা, সরাই নির্মাণ করেন।সুতরাং, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ক্ষেত্রে উন্নতির কারণে তাঁর শাসনকাল স্বর্ণযুগ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও