বাংলা ১ম পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২২
বাংলা ১ম পত্র প্রশ্ন
সালেহা বেগমের একমাত্র সন্তান রহিম ভীষণ চঞ্চল। সারক্ষণ ঘুরে বেড়ানোই তার কাজ। সে কখনো নদীর তীরে, কখনো বনে-বাদাড়ে ঘুড়ে বেড়ায়। কোন বাগানে বরই পেকেছে, কাঁঠাল পেকেছে, কোন গাছের আম মিষ্টি—এসব খবর রহিমের চেয়ে কেউ ভালো জানে না। তার মা সালেহা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। শত কষ্ট করেও পঙ্গু স্বামী ও সন্তানদের মুখে দু'বেলা দুমুঠো খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাকে, যা নিয়ে সে সব সময়ে উদ্বিগ ও ব্যস্ত থাকে।
- ক)(1)
গরাদ কী?
- খ)(2)
হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে।'—কথাটি বুঝিয়ে লেখো।
- গ)(3)
উদ্দীপকে রহিমের আচরণে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটির ছায়াপাত ঘটেছে তা ব্যাখ্যা করো। .
- ঘ)(4)
“উদ্দীপকের সালেহা বেগম ও 'আমি-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার উদ্বিগ্নতার স্বরূপ একই।”— বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
গরাদ হলো জানালা বা দরজার লোহার শিক।
- খ)
উক্তিটিতে মা সর্বজয়ার সন্তানের প্রতি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।
দরিদ্র সংসারের নানা দুশ্চিন্তা ও কষ্টে সর্বজয়া সবসময় অস্থির থাকেন। সেই মানসিক চাপ থেকে তিনি সন্তানকে কড়া কথা বলেন। 'হাবা' শব্দে সন্তানের সরলতা ও বুদ্ধিহীনতাকে তিরস্কার করা হয়েছে। এর ভেতরে মায়ের স্নেহ ও দুশ্চিন্তাও লুকিয়ে আছে।
- গ)
উদ্দীপকের রহিমের আচরণে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপুর প্রকৃতিপ্রেম ও দুরন্তপনার দিকটির ছায়াপাত ঘটেছে।
রহিম নদীর তীরে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায় এবং কোন বাগানে কোন ফল পেকেছে তার খবর রাখে। গল্পের অপুও তেমনই গ্রামের প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে ভালোবাসে। বাড়ির বাইরে বনজঙ্গল, গাছপালা ও ফলের প্রতি তার আকর্ষণ আছে। দুজনেই অবাধ, চঞ্চল ও প্রকৃতিঘনিষ্ঠ শিশু।
- ঘ)
উক্তিটি মূলত যথার্থ। দুজন মা-ই দারিদ্র্য ও সন্তানের প্রতি দায়িত্বের চাপে উদ্বিগ্ন।
১. সালেহা বেগম: তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। পঙ্গু স্বামী ও সন্তানের মুখে দু'বেলা খাবার তুলে দিতে হিমশিম খেয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন।
২. সর্বজয়া: তিনিও অভাবের সংসারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। চঞ্চল সন্তানদের নিয়ে তাঁর উদ্বেগ ও বিরক্তি তাঁর আচরণে প্রকাশ পায়।
৩. মিল: দুজনেই দরিদ্র পরিবারের মা। সন্তানের জন্য তাঁদের উদ্বেগের মূলে আছে ভালোবাসা ও অভাবের কষ্ট।
সুতরাং, সালেহা বেগম ও সর্বজয়ার উদ্বিগ্নতার স্বরূপ মূলত একই।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও