বিজ্ঞান • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪
বিজ্ঞান প্রশ্ন
বজ্রপাতের কারণে নিরবদের বাসার দুটি বাল্ব কেটে যায়। নিরব বাজার থেকে 220V – 100W এবং 220V – 40W এর দুটি বাল্ব এনে হোল্ডারে লাগানোর সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। তাদের ঘরে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহের যন্ত্র থাকায় বাল্ব দুটি জ্বলে ওঠে।
- ক)(1)
কিলোওয়াট-ঘণ্টা কাকে বলে?
- খ)(2)
এনার্জি সেভিং বাল্বের সুবিধা লেখো।
- গ)(3)
১ম বাল্বটি প্রতিদিন ১০ ঘণ্টা জ্বললে ১ মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
- ঘ)(4)
উদ্দীপকের শেষের যন্ত্রটির কার্যাবলি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
এক কিলোওয়াট (1 kW) ক্ষমতার কোনো যন্ত্র এক ঘণ্টা ধরে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করে, তাকে এক কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা এক ইউনিট বলে।
- খ)
এনার্জি সেভিং বাল্বের সুবিধা:
১. সাধারণ বাল্বের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে সমান বা বেশি আলো দেয়।
২. এর আয়ু বেশি।
৩. কম তাপ উৎপন্ন করে, তাই নিরাপদ।ফলে বিদ্যুৎ বিল কমে এবং বিদ্যুতের সাশ্রয় হয়।
- গ)
১ম বাল্বের ক্ষমতা , দৈনিক সময় ঘণ্টা, মোট দিন ।
মোট সময় ঘণ্টা
বিদ্যুৎ খরচ
১ মাসে ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
- ঘ)
উদ্দীপকের শেষের যন্ত্র হলো আইপিএস (IPS: Instant Power Supply), কারণ এটি বিদ্যুৎ চলে গেলে তাৎক্ষণিক সরবরাহ দেয়। আইপিএসের প্রধান অংশ হলো কন্ট্রোলার, ব্যাটারি চার্জার, ব্যাটারি ও ইনভার্টার। এর কার্যাবলি:
১. চার্জিং: মূল এসি লাইনে বিদ্যুৎ থাকলে ব্যাটারি চার্জার এসি-কে ডিসিতে রূপান্তর করে ব্যাটারি চার্জ করে।
২. সরবরাহ পরিবর্তন: বিদ্যুৎ চলে গেলে কন্ট্রোলার তা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির দিকে সংযোগ পরিবর্তন করে।
৩. ডিসি থেকে এসি: ইনভার্টার ব্যাটারির ডিসিকে এসিতে রূপান্তর করে। ফলে বাল্ব, ফ্যান জ্বলে ও চলে।চালু হতে এক-দুই সেকেন্ড সময় লাগে বলে এটি বাসার লাইট-ফ্যানের জন্য উপযোগী। সুতরাং, আইপিএস লোডশেডিংয়ের সময় অসুবিধা দূর করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও