বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
বাংলা চুক্তি কী?
- খ)(2)
স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে ছক্ 'ক'-এ প্রদর্শিত তথ্যগুলোর সাথে শেরেবাংলা এ কে ফজলুল হকের কোন প্রস্তাব সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে ছক 'খ'-এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যে আন্দোলনের সাথে জড়িত আপাতদৃষ্টিতে এ আন্দোলন ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
১৯২৩ সালে চিত্তরঞ্জন দাশের উদ্যোগে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তি বাংলা চুক্তি (Bengal Pact) নামে পরিচিত।
- খ)
১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে বিদেশি, বিশেষত ব্রিটিশ পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের যে আন্দোলন গড়ে ওঠে, তাকে স্বদেশি আন্দোলন বলে। এর লক্ষ্য ছিল ব্রিটিশ অর্থনীতিতে আঘাত হানা এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করে স্বাবলম্বী হওয়া।
- গ)
ছক 'ক'-এর তথ্যগুলো (সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র, রাষ্ট্রগুলো স্বাধীন ও সার্বভৌম হবে, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা) শেরেবাংলা এ কে ফজলুল হকের উত্থাপিত ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সাথে সম্পর্কযুক্ত।
১৯৪০ সালের ২৩শে মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। এতে উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলা হয়।
- ঘ)
ছক 'খ'-এ উল্লিখিত সূর্যসেন, প্রীতিলতা, বাঘা যতীন ও কল্পনা দত্ত ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আপাতদৃষ্টিতে এ আন্দোলন ব্যর্থ হলেও এর ফল ছিল সুদূরপ্রসারী।
১. স্বাধীনতার চেতনা: এই বিপ্লবীদের আত্মত্যাগ সাধারণ মানুষের মনে স্বাধীনতার প্রেরণা জাগায়।
২. ব্রিটিশদের মনে ভীতি: সশস্ত্র আক্রমণ ও আত্মদান ব্রিটিশ শাসকদের নিরাপত্তাহীনতায় ফেলে এবং তাদের শাসনের ভিত নাড়িয়ে দেয়।
৩. নারীর অংশগ্রহণ: প্রীতিলতা ও কল্পনা দত্তের মতো নারীদের সংগ্রামে অংশগ্রহণ ছিল নতুন দিক।
৪. পরবর্তী আন্দোলনে প্রভাব: তাদের আদর্শ পরবর্তী প্রজন্মের স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।সুতরাং, সশস্ত্র বিপ্লবী আন্দোলন আপাতদৃষ্টিতে ব্যর্থ হলেও এর ফলাফল সুদূরপ্রসারী ছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও