বিজ্ঞান • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫

বিজ্ঞান প্রশ্ন

P প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্তQ নমনীয়, স্থিতিস্থাপক, তাপ কুপরিবাহী তত্ত্বR প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান তত্ত্ব

  1. ক)

    হেলকিং কাকে বলে?

    (1)
  2. খ)

    ডেক্রন নন-সেলুলোজিক কৃত্রিম তত্ত্ব- ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    P তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    আমাদের দেশে জানুয়ারি মাসে পরিধানের জন্য Q ও তত্ত্ব দ্বারা তৈরিকৃত পোশাকের মধ্যে কোনটি উপযোগী হবে? বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    পশম তন্তুকে কম্বিং করার সময় যে বিশেষ ধরনের কম্বিং করা হয়, যার ফলে সুতা অত্যন্ত সূক্ষ্ম ও মিহি হয়, তাকে হেলকিং বলে।

  2. খ)

    যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, সেগুলো নন-সেলুলোজিক তন্তু। ডেক্রন (পলিস্টার) কাঠ বা তুলার সেলুলোজ থেকে নয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তাই ডেক্রন একটি নন-সেলুলোজিক কৃত্রিম তন্তু।

  3. গ)

    উদ্দীপকের P হলো প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত তন্তু, অর্থাৎ রেশম (সিল্ক)। এর বৈশিষ্ট্য:

    ১. রেশম পলু পোকার গুটি থেকে পাওয়া যায় এবং ফাইব্রোয়ন (Fibroin) নামক প্রোটিন দিয়ে তৈরি।
    ২. প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে এটি সবচেয়ে শক্ত ও দীর্ঘ।
    ৩. এর প্রধান গুণ সৌন্দর্য; তিন শতাধিক রঙের রেশম পাওয়া যায়, তাই এটি বিলাসবহুল বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।
    ৪. রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ।
    ৫. দীর্ঘক্ষণ সূর্যালোকে রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়।

  4. ঘ)

    উদ্দীপকের Q হলো পশম (উল) এবং R হলো তুলা (সুতি)। জানুয়ারি মাস বাংলাদেশে শীতকাল, তাই পরিধানের জন্য Q তন্তু অর্থাৎ পশমের পোশাক বেশি উপযোগী।

    ১. পশম তাপ কুপরিবাহী। এই তন্তুর ফাঁকা জায়গায় বাতাস আটকে থাকে, আর বাতাস তাপ অপরিবাহী, তাই শরীরের তাপ বের হতে পারে না এবং গরম অনুভব হয়।
    ২. পশম নমনীয় ও স্থিতিস্থাপক এবং কুঞ্চন প্রতিরোধ করতে পারে, ফলে পোশাক আরামদায়ক ও টেকসই হয়।
    ৩. তুলার সুতি কাপড় ঘাম শোষণ করে ও শরীর ঠাণ্ডা রাখে, তাই এটি গ্রীষ্মকালের জন্য উপযোগী, শীতের জন্য নয়।

    সুতরাং, জানুয়ারি মাসে শীত থেকে বাঁচতে Q তন্তুর পোশাকই বেশি উপযোগী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন