অর্থনীতি • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

অর্থনীতি প্রশ্ন

রাহেলা বেগমের ছয়টি সেলাই মেশিন ছিল। কিন্তু লোকবল ও পুঁজির অভাবে তিনি সেগুলো পরিচালনা করতে না পেরে নাজমা বেগমের কাছে পাঁচটি সেলাই মেশিন বিক্রি করে দেন। নাজমা বেগম এই পাঁচটি সেলাই মেশিন দিয়ে একটি পোশাক তৈরির কারখানা গড়ে তোলেন, সেখানে ছয়জন লোক নিয়োগ দেন। নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের স্ব স্ব দক্ষতা ও যোগ্যতাকে তিনি প্রাধান্য দেন। এক্ষেত্রে শ্রমিকরা কাজ শেষে বেতন পায়। কারখানাটির লাভ-ক্ষতির দায় সবকিছু নাজমা বেগমের। যোগ্যতার সাথে কাজ করে তিনি অর্থনৈতিকভাবে সফলতাও লাভ করেন।

  1. ক)

    উৎপাদক কাকে বলে?

    (1)
  2. খ)

    সময়গত উপযোগ বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    রাহেলা বেগমের সেলাই মেশিন বিক্রি করাকে কোন ধরনের উপযোগ বলা যায়? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের আলোকে নাজমা বেগমকে কি একজন সফল উদ্যোন্ডা বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্রব্য ও সেবা উৎপাদন করে, তাকে উৎপাদক (Producer) বলে।

  2. খ)

    কোনো দ্রব্য সংরক্ষণ করে প্রয়োজনের সময় ভোক্তার কাছে সরবরাহ করলে যে উপযোগ সৃষ্টি হয়, তাকে সময়গত উপযোগ (Time Utility) বলে। যেমন, ধান ওঠার সময় কিনে সংরক্ষণ করে অভাবের সময় বিক্রি করলে ধানের উপযোগ ও দাম বাড়ে। এখানে সময়ের পরিবর্তনের কারণে দ্রব্যের উপযোগ বাড়ে।

  3. গ)

    রাহেলা বেগম নিজের মেশিনগুলো চালাতে না পেরে নাজমা বেগমের কাছে বিক্রি করেছেন। এতে মেশিনের মালিকানা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে গেছে। রাহেলার কাছে মেশিন অব্যবহৃত ছিল, নাজমার কাছে তা কাজে লাগছে। মালিকানা হস্তান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয়, তাকে মালিকানাগত উপযোগ (Ownership Utility) বলে। সুতরাং, রাহেলার মেশিন বিক্রি মালিকানাগত উপযোগের উদাহরণ।

  4. ঘ)

    হ্যাঁ, উদ্দীপকের আলোকে নাজমা বেগমকে একজন সফল উদ্যোক্তা বলা যায়।

    ১. উপকরণ সংগঠন: তিনি মেশিন কিনে (মূলধন) এবং ছয়জন লোক নিয়োগ দিয়ে (শ্রম) উৎপাদন কাজ সংগঠিত করেছেন।
    ২. দক্ষ ব্যবস্থাপনা: শ্রমিক নিয়োগে তিনি দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েছেন এবং কাজ শেষে বেতন দেন।
    ৩. ঝুঁকি বহন: কারখানার লাভ-ক্ষতির দায় তিনি একাই বহন করেন।
    ৪. সাফল্য: যোগ্যতার সাথে কাজ করে তিনি অর্থনৈতিক সাফল্য অর্জন করেছেন।

    সুতরাং, উপকরণ সংগঠন, ঝুঁকি বহন ও সাফল্যের কারণে নাজমা বেগম একজন সফল উদ্যোক্তা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন