ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
জারিফ সৈয়দপুর থেকে বেশি খরচে কম সময়ে ঢাকা গেল। কাজ শেষে কম খরচে বেশি সময়ে আরামদায়কভাবে যানজট ছাড়া ফিরে এল।
- ক)(1)
বাণিজ্য কী?
- খ)(2)
শস্য বহুমুখীকরণ বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
- গ)(3)
শস্য বহুমুখীকরণ বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের দ্বিতীয় পথটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলিকে বাণিজ্য বলে।
- খ)
একই জমিতে একই ধরনের ফসল না করে একাধিক ধরনের ফসল চাষ করাকে শস্য বহুমুখীকরণ বলে।
এতে মাটির পুষ্টি ঘাটতি কমে, অত্যধিক সারের প্রয়োজন হয় না এবং কৃষক বিভিন্ন ফসল বিক্রি করে ভালো দাম পান। - গ)
শস্য বহুমুখীকরণ হলো একই এলাকায় বা একই জমিতে ধান, গম, ডাল, তেলবীজ, সবজি ও ফলমূলের মতো বহু ধরনের ফসল চাষ করা।
বাংলাদেশে শীতকালে বিভিন্ন অঞ্চলে প্রায় একই ধরনের শস্য চাষ হয়। এতে কৃষক ফসলের কম দাম পায় এবং একই শস্য বারবার চাষ করলে মাটির পুষ্টি নষ্ট হয়। বহু ধরনের ফসল চাষ করলে বিভিন্ন গাছের অংশ জৈব উপাদান হিসেবে মাটিতে যোগ হয়ে পুষ্টির ঘাটতি রোধ করে। ফলে অধিক সার ব্যবহার করতে হয় না। এভাবে কৃষক ও পরিবেশ দুজনই উপকৃত হয়। ধানের জমিতে মাছ চাষ করেও কৃষক আর্থিকভাবে সফল হতে পারেন।
- ঘ)
উদ্দীপকের দ্বিতীয় পথটি হলো রেলপথ, কারণ জারিফ কম খরচে, আরামদায়কভাবে ও যানজট ছাড়া সৈয়দপুরে ফিরেছে। বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো।
১. ভারী দ্রব্য ও কাঁচামাল পরিবহন: রেলপথের পরিমাণ অল্প হলেও এটি ভারী দ্রব্য, শিল্প ও কৃষিজ দ্রব্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম খরচে বেশি মালামাল পরিবহন করা যায়।
২. শ্রমিক ও যাত্রী চলাচল: শ্রমিক ও সাধারণ মানুষের নিয়মিত চলাচল সহজ হয়। এতে কর্মসংস্থান ও শ্রমিক স্থানান্তর সম্ভব হয়।
৩. বাজারজাতকরণ: কৃষিপণ্য ও উৎপাদিত পণ্য দ্রুত বাজারে পৌঁছে দেওয়া যায়। রেলপথ প্রধান বন্দর, শহর, বাণিজ্য ও শিল্পকেন্দ্রের সাথে সংযোগ সাধন করে।
৪. সুষম উন্নয়ন: কৃষিপণ্য বাজারজাতকরণ, কাঁচামালের সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রেল দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে ভূমিকা রাখছে।সুতরাং, কম খরচে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট পরিবহনের মাধ্যম হিসেবে রেলপথ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও