বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো:(ক) মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।অথবা, সারমর্ম লেখো:(খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস।সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে, ঊর্ধ্বে দু'হাত বাড়াস।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

মানুষ বিবেক, বুদ্ধি ও জ্ঞানের অধিকারী বলেই অন্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ। পশুবল বা অর্থবল মানুষকে মহৎ করে না, বরং জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশই তাকে বড় করে। এ গুণেই মানুষ অক্ষয় কীর্তি স্থাপন করে জগতের কল্যাণ করে এবং জাতির উন্নতি ঘটায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন