বাংলা ১ম পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে মা-বাবা এবং একমাত্র বোন মৃত্যুবরণ করে। এর ফলে দশ বছরের রাজিন একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে। চোখের সামনে পরিজনদের মৃত্যু তাকে হতবিহ্বল করে তোলে। আত্মীয়স্বজনদের করুণার পাত্র হয়ে তাকে এখন জীবনসংগ্রাম করতে হচ্ছে।
- ক)(1)
গাঁয়ের লোক বুধাকে কী নামে ডাকে?
- খ)(2)
আহাদ মুন্সির চোখ কপালে ওঠে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের রাজিনের সাথে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো।
- ঘ)(4)
“উদ্দীপকের রাজিনের জীবনসংগ্রাম এবং ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সংগ্রামী জীবন এক নয়।”— মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো ।
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপকের রাজিন করোনায় মা-বাবা ও বোনকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়ে এবং আত্মীয়দের করুণার পাত্র হয়ে জীবনসংগ্রাম করে। এর সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সাদৃশ্য আছে, কারণ বুধাও পিতামাতাহীন, আপনজনহীন এবং অন্যের আশ্রয়ে কষ্টে বেড়ে ওঠা কিশোর।
- ঘ)
মন্তব্যটি যৌক্তিক।
১. রাজিন ও বুধা দুজনেই পিতামাতাহারা ও একাকী, এ দিক থেকে মিল আছে।
২. কিন্তু রাজিনের সংগ্রাম মূলত একাকিত্ব ও জীবনধারণের সংগ্রাম, যার কারণ মহামারি।
৩. বুধার সংগ্রাম অভাব-অবহেলার পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য হানাদারদের বিরুদ্ধে সাহসী প্রতিরোধেরও সংগ্রাম; রাজিনের জীবনে এই দিক নেই।সুতরাং রাজিনের জীবনসংগ্রাম ও বুধার সংগ্রামী জীবন এক নয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও