বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

১৯৫২- ভাষা আন্দোলন ১৯৫৪- যুক্তফ্রন্ট নির্বাচন ১৯৬৬-? ১৯৭১- স্বাধীনতা আন্দোলন

  1. ক)

    কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

    (1)
  2. খ)

    মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে- বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

  2. খ)

    মৌলিক গণতন্ত্র হলো আইয়ুব খানের প্রবর্তিত একধরনের সীমিত গণতন্ত্র। ১৯৫৯ সালে এটি চালু হয়। এতে জনগণ সরাসরি প্রেসিডেন্ট বা আইনসভার সদস্য নির্বাচন করতে পারত না। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ৪০,০০০ করে মোট ৮০,০০০ মৌলিক গণতন্ত্রী (বিডি মেম্বার) নির্বাচনের অধিকার পায় এবং তারাই প্রেসিডেন্ট ও পরিষদ সদস্য নির্বাচন করত।

  3. গ)

    উদ্দীপকে ১৯৫২ (ভাষা আন্দোলন) ও ১৯৫৪ (যুক্তফ্রন্ট নির্বাচন)-এর পর এবং ১৯৭১ এর আগে '?' চিহ্নিত সাল ১৯৬৬, যা ছয় দফা আন্দোলনকে নির্দেশ করে।

    ১. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতাদের সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাব পেশ করেন।
    ২. নেতারা তা প্রত্যাখ্যান করলে তিনি সম্মেলন বর্জন করে সাংবাদিকদের সামনে ছয় দফা প্রকাশ করেন।
    ৩. ১৮-২০ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি তা গ্রহণ করে। এরপর তিনি ৩২টি জনসভায় ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলেন এবং একে ‘আমাদের বাঁচার দাবি’ বলেন।
    ৪. ছয় দফার মূল দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বৈষম্যের অবসান।

  4. ঘ)

    ছয় দফা আন্দোলন পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল—বক্তব্যটি যথার্থ। কারণ—

    ১. স্বায়ত্তশাসনের দাবি জনপ্রিয়তা পায়: ছয় দফায় ফেডারেল ব্যবস্থা, পৃথক মুদ্রা, প্রদেশের হাতে কর ও বৈদেশিক বাণিজ্য এবং নিজস্ব আধা সামরিক বাহিনীর দাবি ছিল। এতে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি গণমানুষের দাবিতে পরিণত হয়।
    ২. ছয় দফার প্রতিক্রিয়া: আইয়ুব সরকার ছয় দফার বিরুদ্ধে দমননীতি নেয় এবং আগরতলা মামলা দায়ের করে। এর বিরুদ্ধে প্রতিরোধই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়।
    ৩. নির্বাচনে ম্যান্ডেট: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ছয় দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধ শুরু হয়।

    সুতরাং, ছয় দফা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষার ভিত্তি তৈরি করে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন