বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
দৃশ্যপট-১: সেলিনার বাল্যবিবাহ হলেও পরবর্তীতে স্বামীর উৎসাহে উচ্চশিক্ষা লাভকরেন এবং নিজ গ্রামে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হন। তার নিজ গ্রামে নারীদের জন্য একটি স্কুলও প্রতিষ্ঠা করেন।দৃশ্যপট-২: রিমন টিভিতে 'রাজা রামমোহন' সিনেমা দেখে জানতে পারলো যে, এ শিক্ষানুরাগী মনীষী সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ও বিভিন্ন কুসংস্কার দূর করার মহান ব্রত যাতে নিয়েছিলেন।
- ক)(1)
'The Spirit of Islam' গ্রন্থটি কার লেখা?
- খ)(2)
কৃষকদের জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করা হতো কেন?
- গ)(3)
দৃশ্যপট-১-এ ইংরেজ আমলের কোন মহীয়সী নারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
আধুনিক ভারতের রূপকার হিসেবে দৃশ্যপট-২-এ নির্দেশিত মনীষীর অবদান বর্ণনা. করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
'The Spirit of Islam' গ্রন্থটি সৈয়দ আমীর আলীর লেখা।
- খ)
ইংরেজ নীলকররা মুনাফার লোভে কৃষকদের জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করত।
শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ডের বস্ত্রশিল্পে নীল রঙের চাহিদা অনেক বেড়ে যায়। এই নীল সস্তায় পাওয়ার জন্য নীলকররা কৃষকদের দাদন দিয়ে ঋণের ফাঁদে ফেলত এবং ভালো ধানের জমিতেও নীল চাষে বাধ্য করত। অস্বীকার করলে নির্যাতন করা হতো।
- গ)
দৃশ্যপট-১-এ ইংরেজ আমলের মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
সেলিনার মতো রোকেয়ারও অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের উৎসাহে তিনি লেখাপড়া শেখেন। পরবর্তীতে তিনি নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। ১৯১১ সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এবং নারী জাগরণের জন্য 'আঞ্জুমান-ই-খাওয়াতীন-ই-ইসলাম' গঠন করেন। উদ্দীপকের সেলিনার কর্মকাণ্ড তাঁরই অনুরূপ।
- ঘ)
দৃশ্যপট-২-এ নির্দেশিত মনীষী রাজা রামমোহন রায়, যাঁকে আধুনিক ভারতের রূপকার বলা হয়।
১. তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তাঁর প্রচেষ্টায় ১৮২৯ সালে গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্ক সতীদাহ আইনত নিষিদ্ধ করেন।
২. তিনি ইংরেজি শিক্ষা বিস্তারে জোর দেন এবং আধুনিক শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়তে সহায়তা করেন।
৩. তিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করে একেশ্বরবাদের প্রচার করেন এবং কুসংস্কার ও মূর্তিপূজার বিরোধিতা করেন।
৪. সংবাদপত্র প্রকাশের মাধ্যমে তিনি সমাজ সংস্কারে জনমত গড়ে তোলেন।সুতরাং, সমাজ সংস্কার, শিক্ষা ও ধর্মীয় চিন্তায় অবদানের জন্য তিনি আধুনিক ভারতের রূপকার।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও