ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১: সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের কারণে অসংখ্য মানুষ শহড় ছেড়ে যেতে হয়েছে। তারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেন।দৃশ্যকল্প-২:

  1. ক)

    জন্মহার কী?

    (1)
  2. খ)

    কর্মসংস্থানের সুযোগ অভিবাসনের কোন ধরনের কারণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অভিবাসন সংঘটিত হয়েছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এ 'A' ও 'B' চিত্রের মধ্যে কোনটির সাথে বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর মিল রয়েছে? বিশ্লেষণ করে মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কোনো বছরে প্রতি হাজার জনসংখ্যায় জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যাকে (স্থূল) জন্মহার বলে।

  2. খ)

    কর্মসংস্থানের সুযোগ অভিবাসনের অর্থনৈতিক ও আকর্ষণমূলক কারণকে নির্দেশ করে।
    কর্মস্থলের নৈকট্য ও অধিকতর আর্থিক সুযোগ-সুবিধা মানুষকে নতুন স্থানে বসতি স্থাপনে উৎসাহিত করে। এ ধরনের কারণ গন্তব্যস্থলের টান বা আকর্ষণমূলক কারণ (Pull factor)। আয়ের সুযোগ কম এমন স্থান থেকে মানুষ বেশি আয়ের স্থানে অভিগমন করে।

  3. গ)

    দৃশ্যকল্প-১-এ বলপূর্বক অভিবাসন (Forced migration) সংঘটিত হয়েছে।

    প্রকৃতি অনুযায়ী অভিবাসন দুই প্রকার। প্রত্যক্ষ রাজনৈতিক চাপ, গৃহযুদ্ধ বা যুদ্ধের কারণে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তা বলপূর্বক অভিবাসন। গাজায় ইসরাইলি আগ্রাসনের কারণে মানুষ নিজের ইচ্ছায় নয়, বাধ্য হয়ে শহর ছেড়েছে এবং পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। এ ধরনের অভিবাসনে আগতরা উদ্বাস্তু (Refugee) নামে পরিচিত। স্থানভেদে এটি আন্তর্জাতিক অভিবাসনও বটে, কারণ তারা দেশের সীমানা পেরিয়েছে।

  4. ঘ)

    চিত্র 'A'-তে জনসংখ্যা কাঠামোর ভূমি কম প্রশস্ত, মাঝখানে স্ফীত এবং উপরের দিকে সরু। এটি উন্নত দেশের জনসংখ্যা কাঠামো। চিত্র 'B'-তে ভূমি অত্যন্ত প্রশস্ত এবং শীর্ষ সংকীর্ণ। এটি উন্নয়নশীল দেশের কাঠামো। বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর মিল রয়েছে 'B' চিত্রের সাথে।

    ১. উচ্চ জন্মহার: উন্নয়নশীল দেশে মৃত্যুহার যে হারে কমেছে, জন্মহার সে হারে কমেনি। তাই নিচের দিকে শিশুর সংখ্যা বেশি, যা বাংলাদেশের বৈশিষ্ট্য।
    ২. নির্ভরশীল জনসংখ্যা বেশি: মোট জনসংখ্যায় শিশু ও অপ্রাপ্তবয়স্কের অনুপাত বেশি, ফলে কর্মক্ষম জনসংখ্যা তুলনামূলক কম এবং অর্থনৈতিক চাপ বেশি।
    ৩. বয়স্ক জনসংখ্যা কম: আয়ুষ্কাল এখনো উন্নত দেশের মতো নয়, তাই শীর্ষ সংকীর্ণ।

    পক্ষান্তরে 'A' চিত্রে জন্মহার কম ও জনসংখ্যা স্থিতিশীল, যা উন্নত দেশের বৈশিষ্ট্য।

    সুতরাং, বাংলাদেশের জনসংখ্যা কাঠামো 'B' চিত্রের সাথে মিলে যায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন