বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

  1. ক)

    হায়ারোগ্নিফিক কী?

    (1)
  2. খ)

    প্রাচীন গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব কীভাবে গড়ে উঠেছিল?

    (2)
  3. গ)

    চিত্র-১ এ মিশরীয় সভ্যতার কোন অবদানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    "চিত্র-২ এ নির্দেশিত সভ্যতাটিতে আইনের ক্ষেত্রে উৎকর্ষ সাধিত হয়েছিল"- বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    হায়ারোগ্নিফিক হলো প্রাচীন মিশরীয়দের ছবিনির্ভর লিখন পদ্ধতি, যেখানে প্রতীকচিহ্ন বা ছবির সাহায্যে ভাব প্রকাশ করা হতো।

  2. খ)

    প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলো রাজনৈতিকভাবে স্বাধীন হলেও তাদের মধ্যে কিছু মিল ছিল। সবার ভাষা ও ধর্মবিশ্বাস ছিল এক, তারা একই দেবতার পূজা করত এবং সবাইকে হেলেনীয় (Hellenic) বলে পরিচয় দিত। চার বছর অন্তর অলিম্পিক খেলায় সব নগর রাষ্ট্রের লোক অংশ নিত। এসব কারণেই তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে।

  3. গ)

    চিত্র-১ এ পিরামিডের মতো স্থাপনা দেখা যাচ্ছে, যা মিশরীয় সভ্যতার স্থাপত্য অবদানকে নির্দেশ করে।

    মিশরীয় ফারাওরা মৃত্যুর পর পুনর্জীবনে বিশ্বাস করত। তাই মৃত ফারাওদের মমি সংরক্ষণের জন্য বিশাল পাথরের পিরামিড তৈরি করা হতো। গিজার পিরামিড এর বিখ্যাত উদাহরণ। এগুলো মিশরীয়দের জ্যামিতি, প্রকৌশল ও স্থাপত্যজ্ঞানের পরিচয় বহন করে।

  4. ঘ)

    চিত্র-২ এ রোমের কলোসিয়াম দেখা যাচ্ছে, যা রোমান সভ্যতাকে নির্দেশ করে। রোমান সভ্যতায় আইনের ক্ষেত্রে বিশেষ উৎকর্ষ সাধিত হয়েছিল।

    ১. রোমানরা প্রথম লিখিত আইন প্রণয়ন করে, যা 'দ্বাদশ ফলক আইন' (Twelve Tables) নামে পরিচিত।
    ২. তারা আইনকে নাগরিকদের জন্য সাধারণ ও সবার জন্য সমানভাবে প্রযোজ্য করার চেষ্টা করে এবং বিভিন্ন জাতির জন্য উপযোগী আইনও তৈরি করে।
    ৩. সম্রাট জাস্টিনিয়ানের সময়ে রোমান আইন সংকলিত হয়, যা পরবর্তীকালে ইউরোপের অনেক দেশের আইনের ভিত্তি হয়।

    সুতরাং, আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার অবদান ছিল অনন্য।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন