ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    ভূত্বক কাকে বলে?

    (1)
  2. খ)

    নদীর কোন পর্যায়ে পলল কোণ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্র:-১ দ্বারা নির্দেশিত পর্বতটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    চিত্র:-২ ৩.৩ দ্বারা নির্দেশিত পর্বত দুটি কি একই প্রক্রিয়ায় গঠিত হয়েছে? বিশ্লেষণ করে মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায়, তাকে ভূত্বক বলে।

  2. খ)

    পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ কোনো নদী যখন সমভূমিতে নেমে আসে, তখন শিলাচূর্ণ ও পলিমাটি পাহাড়ের পাদদেশে জমে ত্রিকোণ আকৃতির ভূমিরূপ তৈরি করে, যাকে পলল কোণ বলে। এটি নদীর ঊর্ধ্বগতির শেষ দিকে, যেখানে ঢাল কমে যায় এবং নদী আর পাথরের টুকরা বহন করতে পারে না, সেখানে সৃষ্টি হয়। (সমভূমিতে ছড়িয়ে পড়লে একই কারণে হাতপাখার আকৃতির পলল পাখা হয়।)

  3. গ)

    চিত্র-১ দ্বারা নির্দেশিত পর্বতটি ভঙ্গিল পর্বত (Fold Mountain), যার বৈশিষ্ট্য সূচালো শৃঙ্গ।

    ১. কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে এই পর্বত গঠিত হয়। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ।
    ২. এটি সমুদ্রের অবনমিত স্থানে বহু বছর ধরে পলি জমে, পরে ভূআলোড়ন ও পার্শ্বচাপে ঊর্ধ্বভাঁজ ও অধঃভাঁজ সৃষ্টি হয়ে গঠিত হয়।
    ৩. এই পর্বত সাধারণত বন্ধুর, খাড়া ঢালবিশিষ্ট, উঁচু ও শৃঙ্গযুক্ত এবং বিস্তৃত এলাকাজুড়ে থাকে।
    ৪. উদাহরণ: হিমালয়, আল্পস, রকি, আন্দিজ।

  4. ঘ)

    চিত্র-২ আগ্নেয় পর্বত এবং চিত্র-৩ ল্যাকোলিথ পর্বত। এ দুটি পর্বত একই প্রক্রিয়ায় গঠিত হয়নি।

    ১. আগ্নেয় পর্বত (চিত্র-২): আগ্নেয়গিরি থেকে উদ্‌গিরিত লাভা ও অন্যান্য পদার্থ ভূপৃষ্ঠের ওপর সঞ্চিত হয়ে জমাট বেঁধে এই পর্বত তৈরি হয়। তাই একে সঞ্চয়জাত পর্বতও বলে। এটি মোচাকৃতির হয়। উদাহরণ: ভিসুভিয়াস, ফুজিয়ামা।
    ২. ল্যাকোলিথ পর্বত (চিত্র-৩): ভূগর্ভের গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে বের হতে না পেরে ভূত্বকের নিচে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপে ওপরের ভূত্বক স্ফীত হয়ে গম্বুজাকার ধারণ করে। এর কোনো শৃঙ্গ থাকে না। উদাহরণ: ব্ল্যাক হিলস, হেনরী পর্বত।
    ৩. দুটিতেই ম্যাগমা জড়িত, কিন্তু আগ্নেয় পর্বতে লাভা ভূপৃষ্ঠের ওপর জমে, আর ল্যাকোলিথ পর্বতে ম্যাগমা ভূত্বকের নিচে জমে।

    সুতরাং, দুটি পর্বত ভিন্ন প্রক্রিয়ায় গঠিত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন