হিন্দু ধর্ম • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
হিন্দু ধর্ম প্রশ্ন
রমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তার একমাত্র ভাইয়ের হাতে পবিত্রসূতা বেঁধে দেয়। এই সুতা ভাইবোনের আজীবন ভালোবাসার প্রতীক বহন করে। অন্যদিকে, রীনা তার ভাইকে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে। তারা উভয়ই মনে করে, "আত্মিক বন্ধনই মানুষকে সুখ ও নিরাপত্তা দিতে পারে।"
- ক)(1)
বাংলা মাসের শেষ দিনকে কী বলা হয়?
- খ)(2)
'ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়' কেন?
- গ)(3)
রমার সুতা বাঁধা ও রীনার চন্দনের ফোঁটা দেওয়ার মধ্যে কোন ধর্মাচারের মিল আছে তা বর্ণনা করো।
- ঘ)(4)
"আত্মিক বন্ধনই মানুষকে সুখ ও নিরাপত্তা দিতে পারে।"- রমা ও রীনার উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়।
- খ)
জীবনকে সুন্দর ও মঙ্গলময় করার আচার-আচরণকে ধর্মাচার এবং ধর্মশাস্ত্র নির্দেশিত পূজা ও অবশ্যকর্তব্য অনুষ্ঠানকে ধর্মানুষ্ঠান বলে। ধর্মাচার পালন করতে গেলে ধর্মানুষ্ঠানের প্রয়োজন হয়, আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার পালন করতে হয়। পূজাও এক প্রকার ধর্মানুষ্ঠান, কিন্তু তার সঙ্গে নানা ধর্মাচার মিশে থাকে। এ কারণে ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়।
- গ)
রমার সুতা বাঁধা রাখীবন্ধন এবং রীনার চন্দনের ফোঁটা দেওয়া ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। দুটিই ভাই-বোনের সম্পর্কভিত্তিক ধর্মাচার।
রাখীবন্ধনে শ্রাবণী পূর্ণিমায় বোন ভাইয়ের হাতে পবিত্র সুতো (রাখী) বেঁধে দেয়, যা ভাই-বোনের আজীবন ভালোবাসার প্রতীক। ভাইফোঁটায় কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ায় বোন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে। দুই ধর্মাচারেরই মিল হলো—এগুলোতে বোন ভাইয়ের মঙ্গল ও রক্ষা কামনা করে এবং ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়।
- ঘ)
'আত্মিক বন্ধনই মানুষকে সুখ ও নিরাপত্তা দিতে পারে'—রমা ও রীনার এই উক্তি যথার্থ।
১. রাখীবন্ধন ও ভাইফোঁটার মূলে আছে হৃদয়ের টান। বোনেরা ভাইয়ের হাতে রাখী বেঁধে বা কপালে ফোঁটা দিয়ে তার রক্ষা ও দীর্ঘায়ু কামনা করে। ভাইকে কোনো বিপদ স্পর্শ না করুক—এটিই তাদের প্রার্থনা, ফলে ভাই-বোন পরস্পরের কাছে নিরাপত্তা অনুভব করে।
২. নিজের ভাই ছাড়াও আত্মীয়-অনাত্মীয় ভাইদের হাতে রাখী পরানো হয়। এতে সবার মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে।
৩. এসব উৎসবের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হয়, যা সুখ ও শান্তির ভিত্তি।সুতরাং, আত্মিক বন্ধনই মানুষকে সুখ ও নিরাপত্তা দেয়—উক্তিটি সঠিক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও