অর্থনীতি • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
অর্থনীতি প্রশ্ন
রমিজ কৃষিকাজ করে। তার এলাকায় প্রচুর সরিষা চাষ হয়। তাই সে মধু চাষ করে। মধু বিক্রি করে সে ভালো দাম পায় না। তার এক বন্ধুর পরামর্শে সে মধু ঢাকায় বিক্রি করতে শুরু করে এবং ভালো দাম পেতে থাকে।
- ক)(1)
সামাজিক ব্যয় কী?
- খ)(2)
রূপগত উপযোগ বলতে কী বোঝায়?
- গ)(3)
রমিজের ঢাকায় মধু বিক্রি যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
মধু উৎপাদনের ক্ষেত্রে রমিজের কর্মকাণ্ড অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলবে বলে তুমি মনে করো? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো দ্রব্য উৎপাদনে সমাজকে সামগ্রিকভাবে যে ব্যয় বহন করতে হয়, তাকে সামাজিক ব্যয় বলে।
- খ)
দ্রব্যের আকার বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠ থেকে আসবাব তৈরি করলে কাঠের রূপ বদলে যায় এবং এর উপযোগ বাড়ে। কাঁচামাল থেকে ব্যবহারযোগ্য দ্রব্য তৈরির ক্ষেত্রে এ উপযোগ সৃষ্টি হয়।
- গ)
রমিজ নিজের এলাকায় মধুর ভালো দাম পায়নি। ঢাকায় নিয়ে বিক্রি করে ভালো দাম পেয়েছেন। এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
স্থানগত উপযোগ হলো কোনো দ্রব্যকে কম চাহিদার স্থান থেকে বেশি চাহিদার স্থানে নিয়ে গিয়ে যে উপযোগ সৃষ্টি করা হয়। রমিজের এলাকায় প্রচুর মধু হওয়ায় চাহিদা কম ও দাম কম। ঢাকায় নিয়ে গেলে সেখানকার ক্রেতার কাছে মধুর উপযোগ বেশি, তাই দামও বেশি। স্থান পরিবর্তন করার ফলে মধুর উপযোগ বেড়েছে।
- ঘ)
মধু উৎপাদনে রমিজের কর্মকাণ্ড একটি উৎপাদনমূলক কাজ। আমার মতে এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
১. উপযোগ সৃষ্টি: মধু উৎপাদন ও ঢাকায় বিক্রির মাধ্যমে রূপগত ও স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে।
২. আয় বৃদ্ধি: ঢাকায় ভালো দামে বিক্রি করে রমিজের আয় বেড়েছে, ফলে তার জীবনযাত্রার মান উন্নত হবে।
৩. সম্পদের সদ্ব্যবহার: তার এলাকায় সরিষা চাষের প্রাচুর্যকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় সম্পদের ব্যবহার করেছেন।
৪. কর্মসংস্থান ও জাতীয় আয়: এ ধরনের উদ্যোগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশের মোট উৎপাদন ও জাতীয় আয় বাড়ে।সুতরাং রমিজের মধু উৎপাদন ব্যক্তিগত আয়ের পাশাপাশি দেশের অর্থনীতিতেও সহায়ক ভূমিকা রাখবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও