ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
বৃষ্টিপাতের ধরন | বৃষ্টিপাতের কারণ
E | প্রচন্ড সূর্য কিরণে ভূপৃষ্ঠ ও জলরাশি উত্তপ্ত হওয়া
F | বায়ু চলার পথে পর্বতে বাঁধা পাওয়া
G | নিম্নচাপ সৃষ্টি হওয়া
- ক)(1)
জলবায়ু কাকে বলে?
- খ)(2)
শিশিরাঙ্ক হওয়ার কারণ ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে উল্লিখিত 'F' চিহ্নিত বৃষ্টিপাতের বিবরণ দাও।
- ঘ)(4)
উদ্দীপকে উল্লিখিত 'E' ও 'G' বৃষ্টিপাতের মধ্যে কোন বৃষ্টি, নিরক্ষীয় অঞ্চলে পরিলক্ষিত হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
- খ)
বায়ু যে উষ্ণতায় জলীয়বাষ্পরূপে ঘনীভূত হয়, তাকে শিশিরাঙ্ক বলে। বায়ু ঠান্ডা হলে তার জলীয়বাষ্প ধারণক্ষমতা কমে যায় এবং এক পর্যায়ে বায়ু জলীয়বাষ্পে সম্পৃক্ত হয়। তাপমাত্রা আরও কমলে জলীয়বাষ্প ঘনীভূত হতে শুরু করে। এ ঘনীভবনের তাপমাত্রাই শিশিরাঙ্ক। হিমাঙ্ক শিশিরাঙ্কের ওপরে থাকলে ঘনীভবনের ফলে শিশির, কুয়াশা বা বৃষ্টি হয়।
- গ)
উদ্দীপকের 'F' বৃষ্টিপাতের কারণ হলো বায়ু চলার পথে পর্বতে বাধা পাওয়া। এটি শৈলোৎক্ষেপ বৃষ্টি (Orographic rain)।
বিবরণ :
১. জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বতশ্রেণিতে বাধা পেলে ওপরের দিকে উঠে যায়।
২. ওপরে উঠে বায়ু ক্রমশ প্রসারিত ও শীতল হয় এবং জলীয়বাষ্প ঘনীভূত হয়।
৩. ফলে পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটে।
৪. যেমন- জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে বাধা পেয়ে আসামে প্রচুর বৃষ্টি ঘটায়। অন্যদিকে পর্বতের অপর পাশে বৃষ্টিচ্ছায় অঞ্চলে বৃষ্টি কম হয়। - ঘ)
উদ্দীপকের 'E' হলো পরিচলন বৃষ্টি (প্রচণ্ড সূর্যকিরণে ভূপৃষ্ঠ ও জলরাশি উত্তপ্ত হওয়া) এবং 'G' হলো ঘূর্ণি বৃষ্টি (নিম্নচাপ সৃষ্টি হওয়া)। নিরক্ষীয় অঞ্চলে 'E' অর্থাৎ পরিচলন বৃষ্টি পরিলক্ষিত হয়।
১. সূর্যকিরণ : নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যকিরণ লম্বভাবে পড়ে। ফলে ভূপৃষ্ঠ ও জলরাশি প্রচণ্ড উত্তপ্ত হয়।
২. জলীয়বাষ্প : এখানে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি, তাই বায়ুমণ্ডলে সারাবছর প্রচুর জলীয়বাষ্প থাকে।
৩. বৃষ্টির প্রক্রিয়া : উষ্ণ ও হালকা জলীয়বাষ্প সহজেই ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রায় প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় পরিচলন বৃষ্টি হয়।
৪. 'G' এর ক্ষেত্র : ঘূর্ণি বৃষ্টি নিম্নচাপ কেন্দ্রের কারণে হয় এবং মধ্য ইউরোপে শীতকালে দেখা যায়।সুতরাং, নিরক্ষীয় অঞ্চলে 'E' অর্থাৎ পরিচলন বৃষ্টি পরিলক্ষিত হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও