সাহিত্য পাঠ • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১
সাহিত্য পাঠ প্রশ্ন
ভাব সম্প্রসারণ কর (অনধিক পাঁচটি বাক্যে): এ বয়সে তাই নেই কোনো সংশয়—
এ দেশের বুকে আঠারো আসুক নেমে॥
উত্তর ও ব্যাখ্যা
(2)
ভাব-সম্প্রসারণ: আঠারো বছর বয়স তারুণ্যের প্রতীক, যে বয়সে মানুষ ভয়, সংশয় ও দ্বিধাকে জয় করে অসম্ভবকে সম্ভব করতে চায়। এ বয়সে তরুণরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং দেশের জন্য প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠিত হয় না। তারুণ্যের এই দুর্বার শক্তিই সমাজ ও দেশের জরাজীর্ণ পুরোনো ব্যবস্থাকে ভেঙে নতুনের সূচনা করে। তাই কবি নিঃসংশয়ে তারুণ্যের এই প্রাণশক্তিকে দেশের বুকে আহ্বান জানিয়েছেন। তারুণ্যই জাতির আশা, পরিবর্তনের কাণ্ডারি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও