বিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪
বিজ্ঞান প্রশ্ন
শিক্ষক বিজ্ঞান ক্লাসে জীবাশ্ম ঘটিত প্রমাণ সম্পর্কে আলোচনা করছিলেন।
- ক)(1)
ফসিল কাকে বলে?
- খ)(2)
বাদুড়ের পাখাকে সমবৃত্তি অঙ্গ বলা হয় কেন?
- গ)(3)
তথ্য: ১-এর X ও Y এর উদ্ভব ব্যাখ্যা করো।
- ঘ)(4)
শিক্ষকের আলোচ্য বিষয়টি তথ্য-১ কে সমর্থন করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো প্রাচীন জীব বা উদ্ভিদের দেহাবশেষ বা তার চিহ্ন, যা মাটি বা পাথরের স্তরে সংরক্ষিত থাকে, তাকে ফসিল বা জীবাশ্ম বলে।
- খ)
বাদুড়ের পাখা ও পাখির ডানার কাজ (ওড়া) একই হলেও এদের উৎপত্তি ও গঠন ভিন্ন, তাই বাদুড়ের পাখাকে সমবৃত্তি অঙ্গ বলা হয়।
- গ)
তথ্য-১-এর ধারায় সরল জীব থেকে ধাপে ধাপে জটিল জীবের উদ্ভব দেখানো হয়েছে।
১. প্রথমে প্রোটো ভাইরাস থেকে ভাইরাস এবং তা থেকে ব্যাকটেরিয়ার উদ্ভব হয়।
২. ব্যাকটেরিয়া থেকে ক্রমে এককোষী ও পরে বহুকোষী জীবের উদ্ভব ঘটে।
৩. সবশেষে বহুকোষী জীব থেকে দুটি পৃথক ধারা— উদ্ভিদ (X) ও প্রাণী (Y) — বিবর্তিত হয়।এভাবে দীর্ঘ সময় ধরে বিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয়েছে।
- ঘ)
হ্যাঁ, শিক্ষকের আলোচ্য জীবাশ্ম-সংক্রান্ত প্রমাণ তথ্য-১-কে সমর্থন করে।
১. বিভিন্ন স্তরের ফসিল থেকে দেখা যায়, নিচের স্তরে সরল জীব এবং ওপরের স্তরে ক্রমান্বয়ে জটিল জীবের ফসিল পাওয়া যায়; এটি সরল থেকে জটিল জীবের বিবর্তনকে নির্দেশ করে।
২. কিছু ফসিল দুটি ভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য বহন করে (যেমন আর্কিওপটেরিক্স), যা এক শ্রেণি থেকে অন্য শ্রেণির বিবর্তনের প্রমাণ দেয়।
৩. তথ্য-১ এও সরল জীব থেকে ধাপে ধাপে জটিল জীবের উদ্ভব দেখানো হয়েছে।সুতরাং, জীবাশ্ম প্রমাণ তথ্য-১ এর বিবর্তনের ধারণাকে সমর্থন করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও