ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. বকুল মিয়া তার এক বন্ধুর পরামর্শ নিয়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বাঁশের পাখা, কুলা, ঝাঁকা তৈরি করেন এবং এ কাজে তার স্ত্রী-সন্তানরা তাকে সাহায্য করে। রাত-দিন পরিশ্রমের ফলে তাদের পরিবারে বর্তমানে অভাব নেই।
- ক)(1)
সেবা শিল্প কী?
- খ)(2)
"বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়"- ব্যাখ্যা করো।
- গ)(3)
মি. 'বকুল মিয়ার কাজটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
মি. বকুল মিয়ার শিল্পটি কীভাবে বেকার জনগোষ্ঠীকে দরিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, তাকে সেবা শিল্প বলে। যেমন: বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা।
- খ)
বিজ্ঞাপন হলো পণ্য বা সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, দাম ও ব্যবহারবিধি ক্রেতাদের কাছে তুলে ধরা হয়। নতুন পণ্য সম্পর্কে ক্রেতা জানতে পারে এবং তাদের মধ্যে কেনার আগ্রহ জন্মে। ফলে সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়।
- গ)
মি. বকুল মিয়ার কাজটি কুটির শিল্প।
১. কুটির শিল্প: পরিবারের সদস্যদের প্রাধান্য নিয়ে স্বল্প পুঁজিতে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠান হলো কুটির শিল্প। এতে সাধারণত স্বামী-স্ত্রী ও সন্তানরা একত্রে কাজ করে।
২. উদ্দীপকের সাথে মিল: বকুল মিয়া প্রশিক্ষণ নিয়ে বাঁশের পাখা, কুলা, ঝাঁকা তৈরি করেন এবং এ কাজে স্ত্রী-সন্তানেরা তাঁকে সাহায্য করে।
৩. ধরন: এটি বাঁশ ও বেত শিল্পের অন্তর্ভুক্ত।অতএব, বকুল মিয়ার কাজটি কুটির শিল্প।
- ঘ)
বকুল মিয়ার কুটির শিল্প বেকার জনগোষ্ঠীকে দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে।
১. স্বল্প মূলধনে শুরু: কুটির শিল্প ছোট জায়গায় ও স্বল্প পুঁজিতে শুরু করা যায়। তাই বেকার যুবকেরা সহজে উদ্যোগ নিতে পারে।
২. কর্মসংস্থান: এখানে পরিবারের সদস্যরা সবাই কাজ করতে পারে। উদ্দীপকে বকুল মিয়ার স্ত্রী-সন্তানেরা কাজ করে আয় করছে। বিসিকের তথ্যমতে ক্ষুদ্র ও কুটির শিল্পে ৮০ লক্ষ মানুষ কর্মসংস্থান পেয়েছে।
৩. প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান: যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে বেকাররা নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে।
৪. স্থানীয় কাঁচামাল: বাঁশ, বেত ইত্যাদি স্থানীয় কাঁচামাল ব্যবহার করায় খরচ কম হয় এবং আয় বাড়ে।সুতরাং, কুটির শিল্পের মাধ্যমে বেকার জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে পারে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও