ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব হাশেম নিজ গ্রামে উৎপাদিত উন্নতমানের টমেটো থেকে সস তৈরি করে দেশের বিভিন্ন স্থানে নদীপথে সরবরাহ করেন। পণ্যের গুণগতমান ভালো হওয়ায় এবং ব্যাপক পরিচিতি থাকায় তার উৎপাদিত সস ভুটানে রপ্তানি করতে শুরু করেন। তার গ্রামে এবং আশপাশে কোনো ব্যাংক না থাকায় তার রপ্তানি ব্যবসায়টি বাধাগ্রস্ত হয়।
- ক)(1)
পর্তুগিজরা কোন বন্দরকে "Porto Grando" বলতেন?
- খ)(2)
বাণিজ্য কাকে বলে? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব হাশেমের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনাব হাশেমের সফলতায় পরিবেশের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে 'Porto Grando' (মহাবন্দর) বলতেন।
- খ)
ব্যবসায়ের পণ্য বা সেবাসামগ্রী বণ্টনকারী শাখাকে বাণিজ্য বলে। কাঁচামাল উৎপাদকের কাছে এবং উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর সকল কাজ বাণিজ্যের অন্তর্ভুক্ত। এর মধ্যে ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ও বিজ্ঞাপন পড়ে। বাণিজ্য উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন করে।
- গ)
জনাব হাশেমের শিল্পটি উৎপাদন শিল্প (Manufacturing)।
১. উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়।
২. হাশেম গ্রামের উন্নতমানের টমেটো (কাঁচামাল) থেকে সস (চূড়ান্ত পণ্য) তৈরি করেন।
৩. বস্ত্রশিল্পের মতো এটিও কাঁচামালকে রূপান্তরের শিল্প।অতএব, হাশেমের শিল্পটি উৎপাদন শিল্প।
- ঘ)
জনাব হাশেমের সফলতায় ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান ভূমিকা রেখেছে।
১. প্রাকৃতিক উপাদান: বাংলাদেশের প্রায় সব অংশ নদীবিধৌত, তাই সহজে টমেটোর মতো কৃষিজ কাঁচামাল উৎপাদন সম্ভব। নদীপথ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে সস সরবরাহও সহজ হয়েছে।
২. সামাজিক উপাদান: ভোক্তাদের চাহিদা ও পণ্যের ব্যাপক পরিচিতি তাঁর ব্যবসায় বিস্তারে সহায়ক।
৩. রাজনৈতিক ও আইনগত উপাদান: অনুকূল বাণিজ্যনীতি ও প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের কারণে ভুটানে রপ্তানি করা সম্ভব হয়েছে।
৪. অর্থনৈতিক উপাদান: গ্রামের আশপাশে ব্যাংক না থাকায় রপ্তানি ব্যবসায় বাধাগ্রস্ত হয়েছে, যা প্রতিকূল পরিবেশের উদাহরণ।সুতরাং, অনুকূল পরিবেশ হাশেমকে সফল হতে সহায়তা করেছে এবং প্রতিকূল অর্থনৈতিক পরিবেশ তাঁর অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও