ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
মহাসাগরের তলদেশের ভূমিরূপ
P | ইউরোপের উত্তর পশ্চিমে সর্বাধিক বিস্তৃত।
Q | উপরিভাগ অসমান ও অসংখ্য গিরিখাত রয়েছে
R | পলিমাটি, সিন্দুমল ও আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে গঠিত হয়
- ক)(1)
উপসাগর কাকে বলে?
- খ)(2)
কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? ব্যাখ্যা করো।
- গ)(3)
ছকের 'P' দ্বারা চিহ্নিত মহাসাগরের তলদেশের ভূমিরূপদ্বয়ের বর্ণনা দাও।
- ঘ)(4)
ছকের 'Q' ও 'R' ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটির বিস্তৃতি অধিক? বিশ্লেষণসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
তিনদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জলভাগ খোলা থাকে এমন জলরাশিকে উপসাগর বলে।
- খ)
উষ্ণ উপসাগরীয় স্রোতের (উত্তর আটলান্টিক স্রোতের) প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এই উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে। এই আর্দ্র ও উষ্ণ বায়ু উপকূলে পৌঁছে বৃষ্টি ঘটায়।
- গ)
ছকের P হলো মহীসোপান, কারণ ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।
১. সংজ্ঞা: মহাদেশের উপকূলরেখা থেকে সমুদ্রের তলদেশের ক্রমান্বয়ে নিমজ্জিত অল্প ঢালু অংশকে মহীসোপান বলে।
২. গভীরতা ও ঢাল: এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৫০ মিটার। এটি ১° কোণে সমুদ্র তলদেশে নেমে যায়।
৩. প্রশস্ততা: গড় প্রশস্ততা প্রায় ৭০ কিলোমিটার। উপকূল সমভূমি হলে মহীসোপান প্রশস্ত হয়, আর উপকূলে পর্বত বা মালভূমি থাকলে সংকীর্ণ হয়। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় সেখানকার মহীসোপান খুবই প্রশস্ত। - ঘ)
ছকের Q হলো মহীঢাল এবং R হলো গভীর সমুদ্রের সমভূমি। এ দুইটির মধ্যে R, অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমির বিস্তৃতি অধিক।
১. মহীঢালের বিস্তৃতি কম: মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ খাড়াভাবে নেমে যায় বলে মহীঢাল গড়ে মাত্র ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত। এর উপরিভাগ বন্ধুর ও অসংখ্য গিরিখাতে পূর্ণ।
২. সমভূমির বিস্তৃতি বেশি: মহীঢাল শেষ হওয়ার পর সমুদ্র তলদেশে এই সমভূমি অনেক বিস্তৃত। এর গড় গভীরতা প্রায় ৫,০০০ মিটার। পলি, সিন্ধুমল ও আগ্নেয়গিরির লাভা জমে এটি গঠিত হয়।সুতরাং, প্রশস্ততার তুলনায় গভীর সমুদ্রের সমভূমিই অধিক বিস্তৃত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও