ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব কবির চৌধুরী গাজীপুর থেকে বিভিন্ন পণ্যসামগ্রী কিনে নিজ প্রতিষ্ঠান "কবির ভ্যারাইটিস স্টোরস" এ পণ্যের মান, পরিমাপ ও ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস করে পণ্যের মূল্য নির্ধারণ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি আনিস নামের একজন সুঠাম, হাস্যোজ্জ্বল, কাজে বিশ্বাসী বিক্রয়কর্মী নিয়োগ দেন। ফলে খুব কম সময়ে "কবির ভ্যারাইটিস স্টোরস" সফলতা লাভ করে।
- ক)(1)
বিজ্ঞাপন কী?
- খ)(2)
"কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে"- ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব কবির চৌধুরী বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণটি আনিসের মধ্যে বিদ্যমান? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বিজ্ঞাপন হলো পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল।
- খ)
কার্যকর বিপণনের মাধ্যমে পণ্য ঠিকমতো ভোক্তার কাছে পৌঁছায় এবং ভোক্তার চাহিদা ও পছন্দ জানা যায়। পণ্যের চাহিদা বাড়লে উৎপাদনকারী বেশি পণ্য উৎপাদনে উৎসাহী হন।
তাছাড়া বিপণনের উন্নতির সাথে শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি হয়। এভাবে কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
- গ)
জনাব কবির চৌধুরী বিপণনের নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করেছেন:
১. ক্রয়: তিনি গাজীপুর থেকে বিভিন্ন পণ্যসামগ্রী কিনেছেন। বিপণনের অন্যতম কাজ ক্রয়, যার মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়।
২. পর্যায়িতকরণ: পণ্যের মান, পরিমাপ ও ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস করেছেন। মান অনুযায়ী পণ্যকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এতে বিক্রয় সহজ হয়।
৩. বিক্রয়: তিনি পণ্যের মূল্য নির্ধারণ করে ক্রেতাদের কাছে বিক্রি করেন এবং বিক্রয়কর্মী নিয়োগ দেন। এতে ক্রেতা ও বিক্রেতা একত্রিত হয় ও মালিকানা হস্তান্তরিত হয়। - ঘ)
আনিস সুঠাম, হাস্যোজ্জ্বল ও কাজে বিশ্বাসী। আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির মধ্যে আনিসের মধ্যে শারীরিক ও নৈতিক গুণ বিদ্যমান।
১. সুস্বাস্থ্য ও সুদর্শন চেহারা (শারীরিক গুণ): 'সুঠাম' বলতে সুস্বাস্থ্য ও আকর্ষণীয় দেহ বোঝায়। এটি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।
২. সুন্দর হাসি (শারীরিক গুণ): 'হাস্যোজ্জ্বল' হওয়ায় ক্রেতারা তার প্রতি আকৃষ্ট হয় এবং বাড়তি অনুপ্রেরণা পায়।
৩. সততা ও বিশ্বস্ততা (নৈতিক গুণ): 'কাজে বিশ্বাসী' দ্বারা তার সততা ও বিশ্বস্ততা বোঝায়। এই গুণ ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।সুতরাং, এসব গুণের কারণেই আনিস সফল বিক্রয়কর্মী এবং স্টোরটি অল্প সময়ে সফল হয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও