ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
খনিজ কাকে বলে?
- খ)(2)
গুরুমণ্ডল বলতে কী বোঝায়?
- গ)(3)
Y' দ্বারা কোন শিলা নির্দেশ করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'X' ও 'Z' শিলার মধ্যে কোনটিকে প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে বলে তুমি মনে করো? মতামত দাও ।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ, যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে।
- খ)
ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পুরু স্তরকে গুরুমণ্ডল (Barysphere) বলে।
এটি মূলত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। এতে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ আছে। গুরুমণ্ডল ঊর্ধ্ব ও নিম্ন, এই দুই ভাগে বিভক্ত। - গ)
চিত্রে 'Y' দ্বারা পাললিক শিলা নির্দেশ করে, কারণ এতে জীবাশ্ম দেখা যায়।
ক্ষয়প্রাপ্ত শিলাকণা জলস্রোত, বায়ু ও হিমবাহ দ্বারা বাহিত হয়ে নিম্নভূমি, হ্রদ বা সাগরগর্ভে পলল হিসেবে সঞ্চিত হয়। স্তরে স্তরে জমা হয়ে এই শিলা তৈরি হয়, তাই এটি স্তরীভূত শিলা। পলির সাথে জীবজন্তু ও উদ্ভিদের দেহাবশেষ চাপা পড়ে বলে এতে জীবাশ্ম পাওয়া যায়। বেলেপাথর, চুনাপাথর, কয়লা ও শেল এর উদাহরণ।
- ঘ)
আমি মনে করি 'X' শিলাটিকে প্রাথমিক শিলা বলা হয়।
১. 'X' শিলা: এতে কোনো স্তর নেই। এটি আগ্নেয় শিলা।
২. সৃষ্টির ক্রম: পৃথিবী শুরুতে উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। ঠান্ডা হয়ে গলিত অবস্থা থেকে কঠিন হয়ে যে শিলা প্রথমে সৃষ্টি হয়, তা আগ্নেয় শিলা। তাই একে প্রাথমিক শিলা বলে।
৩. অন্য শিলার উৎস: পাললিক ও রূপান্তরিত শিলা পরবর্তীকালে আগ্নেয় শিলা থেকেই সৃষ্টি হয়েছে।
৪. 'Z' শিলা: 'Z' শিলা খুব কঠিন, যা রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। এটি আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে সৃষ্টি, তাই প্রাথমিক নয়।সুতরাং, পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হওয়ায় 'X' শিলাকে প্রাথমিক শিলা বলা হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও