ব্যবসায় উদ্যোগ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

রফিক ও আলম দুই ভাই তাদের বাবা দুই জনকে দুইটি কারখানার দায়িত্ব দিলেন। রফিক কর্মীদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন এবং তাদেরকে চাপে রেখে কাজ আদায়ের চেষ্টা করেন। অপরদিকে আলম কর্মীদের ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকেন এবং জবাবদিহিতা আদায় করেন না। কয়েক বছরে প্রতিষ্ঠান দুটি লোকসানের মুখে পড়ে।

  1. ক)

    আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

    (1)
  2. খ)

    ব্যবসায় অর্থায়ন কী? ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    রফিকের নেতৃত্ব কোন ধরনের? বর্ণনা কর।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের রফিক ও আলমের জন্য কোন ধরনের নেতৃত্বের পরামর্শ দিবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    আধুনিক ব্যবস্থাপনার জনক হলেন ফ্রান্সের ব্যবস্থাপনাবিদ হেনরি ফেওল (Henri Fayol)।

  2. খ)

    ব্যবসায় অর্থায়ন বলতে ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ বা মূলধন সংগ্রহ এবং তা সঠিকভাবে ব্যবহার করাকে বোঝায়। মালিকের নিজস্ব তহবিল, ব্যাংক ঋণ ইত্যাদি এর উৎস। সঠিক অর্থায়ন ছাড়া ব্যবসায় সুষ্ঠুভাবে চলতে পারে না।

  3. গ)

    রফিকের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

    স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা শুধু আদেশ করেন, কর্মীদের মতামত গ্রহণ করেন না, কর্মীদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না এবং তাদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন। উদ্দীপকে রফিক কর্মীদের প্রতি নেতিবাচক ধারণা রাখেন এবং তাদের চাপে রেখে কাজ আদায়ের চেষ্টা করেন, যা এই নেতৃত্বের বৈশিষ্ট্য। এ কারণে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারেন না।

  4. ঘ)

    রফিক স্বৈরতান্ত্রিক এবং আলম মুক্ত নেতৃত্ব অনুসরণ করেন। দুজনের জন্যই আমি গণতান্ত্রিক নেতৃত্বের পরামর্শ দেব।

    ১. রফিকের জন্য: গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলোচনা করেন, পরামর্শ নেন ও প্রশ্ন করার সুযোগ দেন। এতে কর্মীরা চাপমুক্ত থাকে ও প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজে আগ্রহী হয়।
    ২. আলমের জন্য: মুক্ত নেতৃত্বে নেতা কর্মীদের সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন, জবাবদিহি আদায় করেন না। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের কাছ থেকে জবাবদিহিতা আশা করেন এবং নিজেও জবাবদিহি করেন। এতে কাজের মান নিয়ন্ত্রণে থাকে।
    ৩. ফলাফল: গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীর মনোবল ও উৎপাদনশীলতা বাড়ে, যা লোকসান কমিয়ে প্রতিষ্ঠানকে লাভের পথে নেয়।

    সুতরাং, রফিক ও আলম উভয়ের জন্য গণতান্ত্রিক নেতৃত্বই সবচেয়ে উপযুক্ত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন