ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

A →ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর।B→ বান্দারবান, রাঙামাটি, খাগড়াছড়ি।

  1. ক)

    স্থূল জন্মহার কাকে বলে?

    (1)
  2. খ)

    স্থূল মৃত্যুহার কীভাবে 'নির্ণয় করতে হয়?

    (2)
  3. গ)

    'A' নির্দেশিত জেলাগুলোতে কী ধরনের বসতি গড়ে উঠেছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে বর্ণিত 'B' জেলাগুলোতে যে ধরনের বসতি গড়ে উঠেছে তার কারণ বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কোনো এক বছরে প্রতি হাজার জনসংখ্যায় যতজন শিশু জন্মগ্রহণ করে, সেই সংখ্যাকে স্থূল জন্মহার বলে।

  2. খ)

    স্থূল মৃত্যুহার নির্ণয় করতে নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট সংখ্যাকে ওই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে ১০০০ দিয়ে গুণ করতে হয়।

    স্থূল মৃত্যুহার=কোনো বছরে মৃত্যুবরণকারীর মোট সংখ্যাবছরের মধ্যকালীন মোট জনসংখ্যা×1000\text{স্থূল মৃত্যুহার} = \dfrac{\text{কোনো বছরে মৃত্যুবরণকারীর মোট সংখ্যা}}{\text{বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা}} \times 1000

  3. গ)

    A নির্দেশিত জেলাগুলো, অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্প, ব্যবসায় ও প্রশাসনিক গুরুত্বের কারণে জনবহুল। এখানে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি গড়ে উঠেছে।

    এই ধরনের বসতিতে কোনো একস্থানে বহু পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম থাকে এবং বাড়িগুলোর একত্রে সমাবেশ ঘটে। স্থানটি অর্থনৈতিকভাবে উন্নত হলে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে ওঠে এবং ছোট গ্রাম পৌর বসতিতে পরিণত হয়। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শিল্প ও কাজের সুযোগের কারণে এভাবে ঘন বসতি গড়ে উঠেছে।

  4. ঘ)

    B জেলাগুলো, অর্থাৎ বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল। এখানে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে। এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো।

    ১. ভূপ্রকৃতি: পাহাড়ি এলাকার ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ কষ্টকর। তাই বসতি ঘনভাবে না গড়ে ছড়িয়ে ছিটিয়ে গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামে বসতির ঘনত্ব সমতলের তুলনায় কম।
    ২. বনভূমি ও ক্ষয়িত ভূমি: বনভূমি ও ক্ষয়িত ভূমিভাগ বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ।
    ৩. অনুর্বর মাটি ও জলাভাব: মাটি অনুর্বর হলে বা পানির অভাব থাকলে মানুষ ছড়িয়ে বসবাস করে।
    ৪. বিচ্ছিন্নতা: বন্ধুর পাহাড়ে এক পরিবার অন্য পরিবার থেকে দূরে থাকে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা বেশি।

    সুতরাং, ভূপ্রকৃতি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণেই পার্বত্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন