বাংলা ২য় পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২০
বাংলা ২য় পত্র প্রশ্ন
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) বিজয় দিবস;(খ) যৌতুকপ্রথা।
উত্তর ও ব্যাখ্যা
(ক) বিজয় দিবস
১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মিত্র ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই বিজয়ের পেছনে রয়েছে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি। প্রতিবছর এই দিনে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজয় দিবস আমাদের দেশপ্রেম ও আত্মত্যাগের প্রেরণা জোগায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও