ব্যবসায় উদ্যোগ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

মি. রিপন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তার নিজ এলাকায় একমালিকানা ব্যবসায় শুরু করেন। ব্যবসায় পরিকল্পনার যাবতীয় বিষয়গুলো অনুসরণ করায় বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

  1. ক)

    ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

    (1)
  2. খ)

    সম-আয়-ব্যয় বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    মি. রিপন তার ব্যবসায় পরিচালনায় কী কী গাইড লাইন অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর। ৩

    (3)
  4. ঘ)

    মি. রিপনের ব্যবসার পরিকল্পনার বিষয়বস্তু উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন।

  2. খ)

    সম আয়-ব্যয় বলতে ব্যবসায়ের এমন অবস্থাকে বোঝায়, যখন মোট আয় ও মোট ব্যয় সমান হয়। অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমপরিমাণ হয়, সেই অবস্থাকে সম আয়-ব্যয় বলে। এ পর্যায়ে লাভও হয় না, ক্ষতিও হয় না।

  3. গ)

    মি. রিপন ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিকনির্দেশনা অনুসরণ করেছেন। এই গাইডলাইনগুলো হলো:

    ১. পরিকল্পনা সংক্ষিপ্ত ও শব্দ-বাহুল্যবর্জিত হওয়া।
    ২. দু-একটি পণ্য বা অঞ্চলের প্রতি লক্ষ্য নিবদ্ধ রাখা।
    ৩. ব্যবস্থাপনা দলে অপরিচিত কাউকে না রাখা।
    ৪. সহজ ভাষা ব্যবহার করা, বিশেষজ্ঞ-নির্ভর শব্দ এড়ানো।
    ৫. বাস্তবসম্মত উৎপাদনের ভিত্তিতে সাবধানে বিক্রয়ের হিসাব করা।
    ৬. অস্পষ্ট তথ্যের ওপর ভিত্তি না করা।
    ৭. বর্তমান ও ভবিষ্যৎ সমস্যার আলোচনা রাখা।
    ৮. ব্যবস্থাপনা টিমের সবাইকে জড়িত করা ও প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

  4. ঘ)

    উদ্দীপকের মি. রিপনের ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু নিচের মতো বিশ্লেষণ করা যায়:

    ১. প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা: তিনি নিজ এলাকায় ব্যবসায় শুরু করেছেন, তাই এলাকার ঠিকানাসহ প্রতিষ্ঠানের নাম পরিকল্পনায় থাকবে।
    ২. উদ্যোক্তার পরিচিতি: একমালিকানা ব্যবসায় হওয়ায় উদ্যোক্তা হিসেবে রিপনের নাম ও পরিচিতি থাকবে।
    ৩. ব্যবসায়ের ধরন ও পরিচালনা: ব্যবসায়ের ধরন একমালিকানা এবং পরিচালনা একক ব্যবস্থাপনায়।
    ৪. মূলধন ও বাজার জরিপ: মূলধনের পরিমাণ, বাজারের আকার, ভবিষ্যৎ সম্ভাবনা ও মূল্যনির্ধারণের বিবরণ থাকবে।
    ৫. মুনাফা ও আর্থিক বিবরণী: মুনাফা অর্জনের বর্তমান ও ভবিষ্যৎ লক্ষ্য এবং প্রাক্কলিত আর্থিক বিবরণী সংযুক্ত থাকবে।

    সুতরাং, এসব বিষয়বস্তু অনুসরণ করায় রিপনের পরিকল্পনা সুষ্ঠু হয়েছে এবং তিনি সফল ব্যবসায়ী হয়েছেন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন