ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
সমুদ্র তলদেশের ভূমিরূপ | বৈশিষ্ট্য
X | স্থলভাগের শেষ সীমা হতে শুরু হয়
Y | 'X' অঞ্চলের শেষ সীমা হতে শুরু হয়
Z | গভীরতম সমুদ্রখাত অবস্থিত
- ক)(1)
উপসাগর কাকে বলে?
- খ)(2)
ট্রপোমণ্ডল কেন গুরত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
- গ)(3)
'Z' ভূমিরূপটির বর্ণনা দাও।
- ঘ)(4)
'X' ও 'Y' ভূমিরূপ দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সমুদ্রের একটি অংশ তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকলে তাকে উপসাগর (Gulf/Bay) বলে।
- খ)
ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যেখানে আমরা বসবাস করি। এই স্তরে জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি, ঝড় ও আবহাওয়ার সব পরিবর্তন ঘটে। প্রাণিজগতের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন এ স্তরেই বেশি থাকে। তাই জীবজগতের জন্য ট্রপোমণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- গ)
'Z' ভূমিরূপটি সমুদ্রখাত (Oceanic Trench), যা সমুদ্রের গভীরতম অংশ।
বর্ণনা:
১. এটি মহিসোপান ও মহীঢাল পেরিয়ে সমুদ্রতলের গভীর, সংকীর্ণ ও লম্বা খাতের মতো অংশ।
২. সমুদ্রখাত সাধারণত মহাসাগরের তলদেশে ভূত্বকের পাতের সংযোগস্থলে দেখা যায়।
৩. প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্রখাত।
৪. এখানে সূর্যালোক পৌঁছায় না, অত্যন্ত ঠান্ডা ও চাপের কারণে সামুদ্রিক জীবন সীমিত। - ঘ)
'X' ভূমিরূপটি স্থলভাগের শেষ সীমা থেকে শুরু হয়, অর্থাৎ মহীসোপান (Continental Shelf); আর 'Y' ভূমিরূপটি 'X' এর শেষ সীমা থেকে শুরু হয়, অর্থাৎ মহীঢাল (Continental Slope)। আমার মতে অর্থনৈতিক উন্নয়নের জন্য 'X' (মহীসোপান) অধিক গুরুত্বপূর্ণ।
১. মৎস্য সম্পদ: মহীসোপান অগভীর ও সূর্যালোকে পরিপূর্ণ হওয়ায় প্লাংটন বেশি জন্মায়। ফলে এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং বড় মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে।
২. খনিজ সম্পদ: মহীসোপানে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল পাওয়া যায়, যা জ্বালানি ও শিল্পে ব্যবহৃত হয়।
৩. বন্দর ও পরিবহন: অগভীর হওয়ায় বন্দর নির্মাণ ও নৌ-চলাচল সহজ।
৪. 'Y' (মহীঢাল) খাড়া ও গভীর হওয়ায় এখানে মাছ ধরা ও সম্পদ আহরণ কঠিন।সুতরাং, মহীসোপান মৎস্য, খনিজ ও পরিবহনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও