ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

X-গ্রহ: কোনো উপগ্রহ নেই, ব্যাস ৪৮৫০ কিলোমিটার।Y-গ্রহ: দুটি উপগ্রহ আছে, দিবারাত্রির দৈর্ঘ্য সমান।Z-গ্রহ: একটি মাত্র উপগ্রহ, এর ব্যাস প্রায় ১২,৬৬৭ কি.মি.।

  1. ক)

    দ্রাঘিমাংশ কাকে বলে?

    (1)
  2. খ)

    আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    'X' গ্রহটির নাম উল্লেখপূর্বক এর বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    'Y' ও 'Z' কোন দুটি গ্রহকে নির্দেশ করে? গ্রহ দুটির মধ্যে কোনটি প্রাণীর বেঁচে থাকার জন্য উপযোগী? যুক্তিসহ মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মূল মধ্যরেখা (গ্রিনিচ) থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের দ্রাঘিমাংশ বলে।

  2. খ)

    ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে টানা যে কাল্পনিক রেখা তারিখ ও বারের পার্থক্য নির্ধারণ করে, তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে।

    এই রেখা পশ্চিমগামী যান পার হলে একদিন যোগ করতে হয় এবং পূর্বগামী যান পার হলে একদিন বিয়োগ করতে হয়। স্থলভাগ এড়াতে রেখাটি কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে।

  3. গ)

    'X' গ্রহটি হলো বুধ (Mercury)। এর কোনো উপগ্রহ নেই এবং ব্যাস ৪,৮৫০ কিলোমিটার।

    বুধের বৈশিষ্ট্য:
    ১. এটি সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব প্রায় ৫.৮ কোটি কিলোমিটার।
    ২. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে ৮৮ দিন, অর্থাৎ ৮৮ দিনে এক বছর।
    ৩. মাধ্যাকর্ষণ বল কম হওয়ায় এটি বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। তাই এখানে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই।
    ৪. এর উপরিভাগ চাঁদের মতো গর্তে ভরা ও এবড়ো-থেবড়ো। এখানে প্রাণের অস্তিত্ব নেই।

  4. ঘ)

    'Y' গ্রহটি মঙ্গল (Mars) এবং 'Z' গ্রহটি পৃথিবী (Earth)। মঙ্গলের ফোবোস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে এবং সেখানে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এবং এর ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলোমিটার।

    আমার মতে, এ দুটির মধ্যে পৃথিবী প্রাণীর বেঁচে থাকার উপযোগী। এর পক্ষে যুক্তি:
    ১. পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। প্রাণী শ্বাস নিতে এগুলো ব্যবহার করে।
    ২. পৃথিবীতে প্রচুর পানি আছে এবং এখানকার তাপমাত্রা জীব ও উদ্ভিদের বাঁচার উপযোগী।
    ৩. মঙ্গলে অক্সিজেন ও পানি খুবই কম। সেখানে কার্বন ডাই-অক্সাইড প্রায় ৯৯ ভাগ, তাই প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়।

    সুতরাং, অনুকূল বায়ুমণ্ডল, পানি ও তাপমাত্রার কারণে পৃথিবীই প্রাণীর বাসযোগ্য, মঙ্গল নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন