ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

ABC লি.এর বর্তমান আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এই জন্য ABC লি. এর ব্যবস্থাপক মি. সায়মন সবসময় কর্মীদের ওপর বলপ্রয়োগ করেন। এমনকি ছুটির দিনেও অতিরিক্ত কাজ করিয়ে নিয়েও বাড়তি মজুরি প্রদান করেন না। ফলে কর্মচারীরা প্রতিষ্ঠানের কর্তব্য ও নিজের সক্ষমতা প্রদান করতে চান না।

  1. ক)

    অর্থায়ন কী?

    (1)
  2. খ)

    প্রেষণা দান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    উদ্দীপকে মি. সায়মনের নেতৃত্বের ধরন কোনটি? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    মি. সায়মনের নেতৃত্বে কোন কোন গুণাবলির অভাবে ABC লি. এর আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত সকল কার্যাবলিকে অর্থায়ন বলে।

  2. খ)

    প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করে তোলার প্রক্রিয়াকে প্রেষণাদান বলে।

    প্রেষণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ করতে সক্ষম হয়। এটি ব্যবস্থাপনার একটি কাজ।

  3. গ)

    মি. সায়মনের নেতৃত্বের ধরন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

    স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা শুধু আদেশ করেন, কর্মীদের মতামত নেন না এবং তাদের সবসময় চাপের মুখে রাখেন। কর্মীদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না, ফলে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারেন না। উদ্দীপকে সায়মন সবসময় কর্মীদের ওপর বলপ্রয়োগ করেন। তিনি ছুটির দিনেও বাড়তি মজুরি না দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেন। ফলে কর্মীরা প্রতিষ্ঠানের জন্য নিজের সামর্থ্য দিতে চান না। এসব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য।

  4. ঘ)

    আদর্শ নেতার কিছু গুণ থাকা দরকার। সায়মনের মধ্যে এসব গুণের অভাব থাকায় ABC লি. এর আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। অভাবগুলো হলো :

    ১. মানবিক সম্পর্ক অনুধাবন : নেতাকে সহকর্মীদের আশা-আকাঙ্ক্ষা, মনোভাব ও যোগ্যতা অনুধাবন করতে হয়। সায়মন কর্মীদের ওপর বলপ্রয়োগ করেন, তাদের মনোভাব বোঝেন না। ফলে কর্মীরা কাজে আগ্রহ হারায়।
    ২. সততা ও ন্যায়নিষ্ঠতা : সায়মন ছুটির দিনে কাজ করিয়েও বাড়তি মজুরি দেন না, যা অন্যায়। এতে কর্মীদের বিশ্বাস ও শ্রদ্ধা নষ্ট হয়।
    ৩. দায়িত্বশীলতা ও সহযোগিতা : কর্মীদের প্রতি সহযোগিতার মনোভাব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনকে সহজতর করে। সায়মনের মধ্যে তা নেই।
    ৪. শিক্ষা ও ব্যক্তিত্ব : মার্জিত ব্যবহার ও প্রখর ব্যক্তিত্বের অভাবে কর্মীরা তাকে সম্মান করেন না।

    সুতরাং, এসব গুণের অভাবে কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা কমেছে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ হয়েছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন