বিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪
বিজ্ঞান প্রশ্ন
ইমন ১kg ভরের একটি স্থির বস্তুর উপর ৫ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ ৫০ মিটার/সেকেন্ড হয়। বস্তুটি সামনের দেওয়ালে বাধা পেয়ে ফিরে আসে।
- ক)(1)
আবর্ত ঘর্ষণ কাকে বলে?
- খ)(2)
চলন্ত গাড়ী হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
- গ)(3)
উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো।
- ঘ)(4)
বস্তুটি পুনরায় ইমনের কাছে ফিরে আসার কারণ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
একটি তলের ওপর দিয়ে অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয়, তাকে আবর্ত ঘর্ষণ বলে।
- খ)
চলন্ত গাড়ির যাত্রীরা গাড়ির সাথে একই বেগে চলে। হঠাৎ ব্রেক করলে গাড়ি থেমে যায়, কিন্তু যাত্রীদের দেহ গতি জড়তার কারণে আগের গতিতে সামনের দিকে চলতে চায়।
তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।
- গ)
দেওয়া আছে, ভর , আদিবেগ , শেষবেগ , সময় ।
ত্বরণ,
বল,
বস্তুটির ওপর প্রযুক্ত বল নিউটন।
- ঘ)
বস্তুটি দেয়ালে ধাক্কা খেয়ে ইমনের কাছে ফিরে আসে নিউটনের তৃতীয় সূত্রের কারণে।
১. বস্তুটি দেয়ালে গিয়ে আঘাত করলে দেয়ালের ওপর বল প্রয়োগ করে। এটি ক্রিয়া বল।
২. তৃতীয় সূত্র অনুযায়ী, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই দেয়ালও বস্তুর ওপর সমান মানের বিপরীত দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে।
৩. এই প্রতিক্রিয়া বল বস্তুটিকে উল্টো দিকে ঠেলে দেয়। ফলে বস্তুটি ফিরে আসে।সুতরাং, দেয়ালের প্রতিক্রিয়া বলের কারণেই বস্তুটি ইমনের কাছে ফিরে আসে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও