বাংলা ১ম পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২০
বাংলা ১ম পত্র প্রশ্ন
মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত দেশমাতৃকার দুর্দিনে অন্য বন্ধুদের সঙ্গে যুদ্ধে যোগ দিলো। পাক সেনাদের বিরুদ্ধে বিভিন্ন অপারেশনে সকল নেতৃত্ব দিলো একদিন সম্মুখ যুদ্ধে শত্রুর বুলেটের আঘাতে দেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেল। বন্ধুরা তার মৃতদেহ বাড়িতে আনলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হলো। কিন্তু তার বৃষ্ণ মা একটুও বিচলিত না হয়েও সাবইকে লক্ষ্য করে বললেন, "দেশের জন্য জীবন উৎসাহ করা গৌরব ও সম্মানের। সকলের ত্যাগের বিনিময়েই দেশ একদিন স্বাধীন হবে।"
- ক)(1)
অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?
- খ)(2)
"তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা"- কবির এই দৃঢ় উত্তির কারণ বুঝিয়ে লেখো।
- গ)(3)
উদ্দীপকের সাথে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে মায়ের উক্তিতে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কবির আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অবুঝ শিশু পিতার লাশের পাশে হামাগুড়ি দিল।
- খ)
স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম করেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে। এত রক্ত ও আত্মত্যাগের পর স্বাধীনতা না এসে পারে না। এই বিশ্বাস ও অদম্য আকাঙ্ক্ষা থেকেই কবি দৃঢ়ভাবে বলেছেন, 'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা'।
- গ)
উদ্দীপকে অমিত দেশমাতৃকার দুর্দিনে যুদ্ধে যোগ দিয়ে শত্রুর গুলিতে প্রাণ দেয়। তার মা এটাকে গৌরবের মনে করেন এবং বলেন, সবার ত্যাগের বিনিময়েই দেশ স্বাধীন হবে।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাতেও স্বাধীনতা অর্জনের জন্য বহু মানুষের আত্মত্যাগ ও জীবনদানের কথা আছে। অতএব স্বাধীনতার জন্য আত্মত্যাগের দিক থেকে উদ্দীপক ও কবিতার সাদৃশ্য রয়েছে।
- ঘ)
উদ্দীপকে অমিতের মা পুত্রশোকে ভেঙে না পড়ে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ গৌরবের এবং সকলের ত্যাগেই দেশ স্বাধীন হবে। কবিতায় কবিও স্বাধীনতা পাওয়ার জন্য বাঙালির সংগ্রাম ও ত্যাগের কথা বলেছেন। মন্তব্যটি যথার্থ।
১. মা বিশ্বাস করেন ত্যাগের বিনিময়েই স্বাধীনতা আসবে; কবিও স্বাধীনতার জন্য রক্ত ও আত্মদানের অনিবার্যতা তুলে ধরেছেন।
২. মায়ের মনোভাবে স্বাধীনতার জন্য অকুণ্ঠ আত্মনিবেদন প্রকাশ পেয়েছে; কবিতায়ও স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।
৩. উভয় ক্ষেত্রেই ব্যক্তিগত ক্ষতির ঊর্ধ্বে দেশের মুক্তি বড় হয়ে উঠেছে।সুতরাং, মায়ের উক্তিতে কবিতার কবির আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও