গণিত • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

গণিত প্রশ্ন

L কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MNQP চতুর্ভুজটি অন্তর্লিখিত।

  1. ক)

    কোনো বৃত্তের পরিধি 16π 16 \pi মিটার হলে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।

    (1)
  2. খ)

    MN=NQ \mathrm{MN}=\mathrm{NQ} হলে, প্রমাণ কর যে, MN ও NQ জ্যাদ্ধয় কেন্দ্র হতে সমদূরবর্তী।

    (2)
  3. গ)

    MQ ও NP কর্ণদ্বয় পরম্পর R বিন্দুতে ছেদ করলে, প্রমাণ কর যে, ∠MLN+∠QLP=2∠MRN \angle \mathrm{MLN}+\angle \mathrm{QLP}=2 \angle \mathrm{MRN} .

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বৃত্তের পরিধি =2πr=2\pi r

    শর্তমতে, 2πr=16π2\pi r=16\pi

    বা, r=16π2π=8r=\dfrac{16\pi}{2\pi}=8

    সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ 8\mathbf{8} মিটার।

  2. খ)

    দেওয়া আছে, LL কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MNMN ও NQNQ দুইটি জ্যা এবং MN=NQMN=NQ। প্রমাণ করতে হবে, LL থেকে MNMN ও NQNQ এর দূরত্ব সমান।

    অঙ্কন: LL থেকে MNMN ও NQNQ এর উপর যথাক্রমে LALA ও LBLB লম্ব আঁকি। L,NL,N যোগ করি।

    প্রমাণ: কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই AN=12MNAN=\frac12MN এবং BN=12NQBN=\frac12NQ।

    MN=NQMN=NQ হওয়ায় AN=BNAN=BN।

    এখন সমকোণী △LAN\triangle LAN ও △LBN\triangle LBN এ
    তার LNLN সাধারণ বাহু (অতিভুজ), AN=BNAN=BN, ∠LAN=∠LBN=90∘\angle LAN=\angle LBN=90^\circ।

    সুতরাং △LAN≅△LBN\triangle LAN\cong\triangle LBN (অতিভুজ-বাহু)।

    অতএব LA=LBLA=LB। অর্থাৎ, MNMN ও NQNQ জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। (প্রমাণিত)

  3. গ)

    চিত্রে LL বৃত্তের কেন্দ্র; MQMQ ও NPNP কর্ণদ্বয় RR বিন্দুতে ছেদ করেছে।

    MNMN চাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠MLN\angle MLN এবং বৃত্তস্থ কোণ ∠MQN\angle MQN। তাই ∠MLN=2∠MQN\angle MLN=2\angle MQN ...(i)

    QPQP চাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠QLP\angle QLP এবং বৃত্তস্থ কোণ ∠QNP\angle QNP। তাই ∠QLP=2∠QNP\angle QLP=2\angle QNP ...(ii)

    (i) ও (ii) যোগ করে, ∠MLN+∠QLP=2(∠MQN+∠QNP)\angle MLN+\angle QLP=2(\angle MQN+\angle QNP) ...(iii)

    এখন △QRN\triangle QRN এ QRQR কে MM পর্যন্ত বাড়ানো হয়েছে। বহিঃস্থ কোণ ∠MRN=∠RQN+∠RNQ=∠MQN+∠QNP\angle MRN=\angle RQN+\angle RNQ=\angle MQN+\angle QNP ...(iv)

    (iii) ও (iv) থেকে, ∠MLN+∠QLP=2∠MRN\angle MLN+\angle QLP=2\angle MRN। (প্রমাণিত)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন