বাংলা ১ম পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩

বাংলা ১ম পত্র প্রশ্ন

হাসান সাহেব ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে গৌরবের শেষ নেই। কারণ, তিনি মনে করেন, ভাষিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা অধিক কার্যকর। অন্যদিকে জামান সাহেব ছেলেকে বাংলা মাধ্যমে পড়াচ্ছেন। তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ যে কথাটিতে অনুপ্রাণিতহন তা হলো “মাতা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি যারা অনুরাগহীন, তারা পশু বিশেষ।”

  1. ক)

    কোন শাস্ত্রে কবির কোনো রাগ নেই?

    (1)
  2. খ)

    'দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।' বুঝিয়ে লেখো ।

    (2)
  3. গ)

    উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতার 'বঙ্গবাণী' কবিতার কোন দিকটি ফুটে উটেছে? ব্যাখ্যা করো ।

    (3)
  4. ঘ)

    “উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ” – বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    আরবি-ফারসি শাস্ত্রে কবির কোনো রাগ (বিরাগ) নেই।

  2. খ)

    কবি আবদুল হাকিম মাতৃভাষা বাংলার প্রতি অবজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

    আরবি-ফারসি শাস্ত্রের প্রতি তাঁর অশ্রদ্ধা নেই, কিন্তু যারা দেশি ভাষা (বাংলা) বুঝেও তাকে অবজ্ঞা করে, তাদের ভাগ্যকেই তিনি মন্দ বলে মনে করেন। অর্থাৎ নিজের ভাষার মর্ম উপলব্ধি করতে না পারা বা না চাওয়া দুর্ভাগ্যের বিষয়।

  3. গ)

    উদ্দীপকের হাসান সাহেব ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে গর্ববোধ করেন, কারণ তিনি ইংরেজিকেই ভাষিক যোগাযোগের জন্য অধিক কার্যকর মনে করেন। এতে মাতৃভাষা বাংলার প্রতি তাঁর অবজ্ঞা ও বিদেশি ভাষার প্রতি মোহ প্রকাশ পেয়েছে।

    'বঙ্গবাণী' কবিতায় কবি আবদুল হাকিম তাদেরই নিন্দা করেছেন, যারা বাংলায় জন্ম নিয়েও বাংলা ভাষাকে অবজ্ঞা করে এবং বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট হয়। কবির মতে এ ধরনের মানুষের জন্মপরিচয় সন্দেহজনক। সুতরাং হাসান সাহেবের মানসিকতায় কবিতার মাতৃভাষার প্রতি অবজ্ঞার দিকটিই ফুটে উঠেছে।

  4. ঘ)

    উদ্দীপকের জামান সাহেব ছেলেকে বাংলা মাধ্যমে পড়াচ্ছেন এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি অনুরাগের বাণীতে অনুপ্রাণিত হয়েছেন। এই মনোভাব 'বঙ্গবাণী' কবিতার কবির চিন্তাধারার সঙ্গে মিলে যায়।

    ১. কবি আবদুল হাকিম মাতৃভাষা বাংলাকে গভীরভাবে ভালোবাসতেন; জামান সাহেবও মাতৃভাষার প্রতি অনুরাগের কারণেই বাংলা মাধ্যম বেছে নিয়েছেন।
    ২. কবি যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে তাদের তীব্র নিন্দা করেছেন; শহীদুল্লাহ্‌র উক্তিতেও মাতৃভাষায় অনুরাগহীনদের 'পশু বিশেষ' বলা হয়েছে।
    ৩. কবি মনে করেন মাতৃভাষার চর্চাই আত্মপরিচয় ও মর্যাদার ভিত্তি।

    সুতরাং উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন