বাংলা ১ম পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
সৈকতের বাবা খাগড়াছড়ি জেলার বন বিভাগের কর্মকর্তা। এসএসসি পরীক্ষা শেষে সে বাবার কাছে খাগড়াছড়ি বেড়াতে যায় । সেখানে জঙ্গলাবৃত্ত পাহাড়ি পরিবেশ। বিকাল হতে না হতেই বুনো মশাদের উপদ্রব শুরু হয়। চারদিকে ডেঙ্গুজ্বরের ছড়াছড়ি যেন নৈমিত্তিক ব্যাপার। রাতের অন্ধকার নামলেই শোনা যায় বিভিন্ন বন্য প্রাণীর ডাক। ভয়ে গা ছমছম করে তার। আছে সাপের ভয়ও। দিনের বেলাতেও একাকী বাইরে বেড়ানো যায় না। এ অবস্থা ভালো লাগে না তার। তাই কয়েক দিন যেতে না যেতেই সে নিজ বাসা ঢাকায় ফিরে আসতে চায় ।
- ক)(1)
মহানন্দ কী?
- খ)(2)
‘একে বলি নিয়তি?' কথাটি বুঝিয়ে লেখো ।
- গ)(3)
উদ্দীপকের সাথে ‘নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
- ঘ)(4)
“উদ্দীপকটি 'নিয়তি' গল্পের মূলবক্তব্যকে ধারণ করতে পারেনি।”—মন্তব্যটির সার্থকতা বিচার করো ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও